September 15, 2026, 8:22 pm
শিরোনাম :
সাগর-রুনির হত্যার বিচার ও সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন জমকালো আয়োজনে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত দুর্গাপুরে মতবিনিময় সভা: সবার সম্মিলিত প্রচেষ্টায় গড়ে উঠুক নিরাপদ, বাল্যবিবাহ ও মাদকমুক্ত দেশ—সাবেক মেয়র সাইদুর মন্টু নাটোরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের সমাপনী ও পুরস্কার বিতরণ নাটোরে দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বিশেষ কর্মসূচির শুভ উদ্বোধন নাটোরে ডায়রিয়ায় শতাধিক রোগী সদর হাসপাতালে ভর্তি নাটোরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নাটোরের যামিনী ভাদুড়ী সরকারি খালে পোনা মাছ অবমুক্ত আমরা এক কোনো ভেদাভেদ-বৈষম্য থাকবে না ধর্ম যার যার বাংলাদেশটা সবার-নাটোরে হুইপ দুলু যতই সংকট ও ক্রাইসিস আসুক না কেন বিএনপিকে কেউ ধ্বংস করতে পারবে না-নাটোরে হুইপ দুলু

জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণীসম্পদ প্রদর্শনী-২০২৫ উদ্বোধন

সৈয়দ মহসীন হাবীব সবুজ, টাঙ্গাইল জেলা প্রতিনিধি:

সৈয়দ মহসীন হাবীব সবুজ, টাঙ্গাইল জেলা প্রতিনিধি:

“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি—প্রাণীসম্পদে হবে উন্নতি” প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের কালিহাতীতে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণীসম্পদ প্রদর্শনী-২০২৫ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) সকালে কালিহাতী উপজেলা প্রাণীসম্পদ দপ্তর প্রাঙ্গণে এ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার ফারহানা মামুন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডা. আবু সায়েম আল সালাউদ্দিন।

প্রদর্শনীতে গবাদিপশু, হাঁস-মুরগি, দুগ্ধজাত পণ্য, আধুনিক প্রাণিসম্পদ প্রযুক্তি, পশু চিকিৎসা সেবা এবং খামারিদের উদ্ভাবনী কার্যক্রম উপস্থাপন করা হয়। স্থানীয় খামারি ও কৃষকদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

অনুষ্ঠানের আয়োজনে ছিল উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, কালিহাতী।

সপ্তাহব্যাপী এই কর্মসূচির মাধ্যমে প্রাণিসম্পদ উন্নয়ন, খামারিদের সচেতনতা বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানায় দপ্তর সংশ্লিষ্ট সূত্র। প্রদর্শনীতে ২৮টি স্টল যা চলবে ২ ডিসেম্বর পযর্ন্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ