July 29, 2026, 7:25 am
শিরোনাম :
দূর্গাপুর সর্ব স্তরের জনগনের দোয়া মেম্বার পদপ্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক-হালিম ইসলাম ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লেটের নাটোর সফর! প্রত্নতাত্বিকদের সাথে কাজ করবে ফ্রান্স দুর্গাপুর উপজেলা জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নাটোর পৌরসভায় ফলস,বনজ ও ঔষধি গাছ ও পথচাষিদের মাঝে চারা বিতরণ দুর্গাপুরে রাত্রিতে বাসগৃহে দুর্ধর্ষ চুরি মালামাল উদ্ধার গ্রেফতার-৩ নাটোরে ১১ দলের জুলাই গণঅভ্যুত্থান শীর্ষক সেমিনার অনুষ্ঠিত দুর্গাপুরে মাদকের আসামী সহ গ্রেফতার-৩ দুর্গাপুরে নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময় নাটোরে দূর্নীতি প্রতিরোধে,র‍্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত রাজশাহী ‎দুর্গাপুরে জুলাই যোদ্ধাদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত ‎

প্রায় ৫০ বছর আগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খনন কর্মসুচি গ্রহন করেছিলেন-নাটোরে হুইপ দুলু

নাটোর প্রতিনিধি, গোলাম গাউসঃ

নাটোর প্রতিনিধি, গোলাম গাউসঃ

জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, প্রায় ৫০ বছর আগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই খাল খনন কর্মসুচি গ্রহন করেছিলেন। আজ দেরিতে হলেও দেশের মানুষের চাহিদার কথা চিন্তা করে প্রধানমন্ত্রী তারেক রহমান এই খাল খননকে গুরুত্ব দিয়েছেন। বাংলাদেশের ৮০ ভাগ মানুষ কৃষির ওপর নির্ভরশীল এবং কৃষিই আমাদের জিবন মরনের একমাত্র ভরসা। আমাদের কৃষক বাঁচলে দেশ বাঁচবে।

এক সময় বাংলাদেশে একটা মাত্র ফসল আমন ধান উৎপাদন হত আর এখন তিনটা ধান উৎপাদন হচ্ছে যার অবদান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের। তিনি আরো বলেন, তার এই ধারাকে অব্যাহত রাখার জন্য খাল খনন কর্মসুচি গ্রহন করেছে। বাংলাদেশে খরার সময় আমরা পানি পাইনা কারন ফারাক্কা ও তিস্তা বন্ধ হয়ে আছে। পানির জন্য হাহাকার চলছে এখান থেকে মুক্ত করার জন্য তারেক রহমান পানি রিজার্ভ রাখার জন্য এই খাল খনন কর্মসুচি।

এই খাল খননের ফলে কৃষকরা তাদের কৃষি কাজে লাভোবান হবেন। তিনি আজ শনিবার দুপুরে সদর উপজেলার হালসা ইউনিয়নে ৭৭ লাখ টাকা ব্যয়ে হেলেঞ্চা খালের তিন কিলোমিটার কাজের পুনঃ খনন প্রকল্পের উদ্বোধন শেষে এসব কথা বলেন। এ সময় অন্যান্যের উপস্থিত ছিলেন, নাটোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরিফ হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ আদনান,জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান শাহীনসহ স্থানীয় নেতাকর্মিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ