September 17, 2026, 2:14 pm
শিরোনাম :
নগরীর কাশিয়াডাঙ্গা থানা ও কেশবপুর পুলিশ ফাঁড়ির মাদক বিরোধী অভিযান:গ্রেফতার শতাধিক নাটোর জেলা পর্যায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার সাগর-রুনির হত্যার বিচার ও সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন জমকালো আয়োজনে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত দুর্গাপুরে মতবিনিময় সভা: সবার সম্মিলিত প্রচেষ্টায় গড়ে উঠুক নিরাপদ, বাল্যবিবাহ ও মাদকমুক্ত দেশ—সাবেক মেয়র সাইদুর মন্টু নাটোরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের সমাপনী ও পুরস্কার বিতরণ নাটোরে দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বিশেষ কর্মসূচির শুভ উদ্বোধন নাটোরে ডায়রিয়ায় শতাধিক রোগী সদর হাসপাতালে ভর্তি নাটোরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নাটোরের যামিনী ভাদুড়ী সরকারি খালে পোনা মাছ অবমুক্ত

নগরীর কাশিয়াডাঙ্গা থানা ও কেশবপুর পুলিশ ফাঁড়ির মাদক বিরোধী অভিযান:গ্রেফতার শতাধিক

রাজশাহী জেলা প্রতিনিধিঃ

রাজশাহী জেলা প্রতিনিধিঃ

রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানা এলালায় মাদকের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত গুড়িপাড়া এর পাশে রয়েছে কেশবপুর পুলিশ ফাঁড়ি। চলমান মাদক বিরোধী অভিযানে ফাঁড়ির কিছু সাফল্য লক্ষ করা যাচ্ছে। ফাঁড়ির ইনচার্জ এস,আই(নি: মোঃ আব্দুল লতিফ গত ১৮/০৫/২০২৬ ইং তারিখে তিনি পুলিশ ফাঁড়িতে যোগদান করেন।

যোগদানের পর থেকেই কাশিয়াডাঙ্গা থানার ওসি জনাব মোঃ ফরহাদ এর নির্দেশনায় কেশবপুর পুলিশ ফাঁড়ি ইনচার্জ এস আই (নি:) আব্দুল লতিফ এর নিরলস প্রচেষ্টায় মামলার সংখ্যা বৃদ্ধি পায়েছে। শুধু তাই নয় অপরাধ দমনে অন্যান্য সূচকেও বেশ এগিয়ে যায় কাশিয়াডাঙ্গা থানা ।

কাশিয়াডাঙ্গা থানা ও কেশবপুর পুলিশ ফাঁড়ি কর্তৃক বিগত তিন মাসে ষাটোর্ধ্ব মামলায় শতাধিক তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী এবং মাদকসেবীদের গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য মামলার মধ্যে রয়েছে ১৪০০ পিচ ট্যাপেন্টাডোল, ৩ কেজি গাঁজা এবং ৫৩ পিচ ইয়াবাসহ মাদক বিক্রয়লব্ধ প্রায় সাড়ে চার লক্ষ টাকা এবং ১১ টি এ্যান্ড্রয়েড মোবাইল উদ্ধার করা হয়। তাছাড়া উল্লেখযোগ্য সংখ্যক মাদকসেবীদের জেলা প্রশাসনের সহায়তায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদের সাজা প্রদান করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এছাড়া সাম্প্রতিক সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।

উল্লেখ্য যে সচেতন মহল মনে করে, পুলিশের নেগেটিভ বা মন্দ দিক সকল গণমাধ্যমে যেভাবে প্রচার হয় পজেটিভ বা ভাল দিকগুলো সকল গণমাধ্যমে সেভাবে সমানে প্রচার হয়না।

কেশবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস,আই(নি:) মোঃ আব্দুল লতিফ এর সাথে কথা বলা হলে তিনি বলেন, রাজশাহী মহানগরীর কেশবপুর এলাকায় মাদক ব্যাপারে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। মাদক বিক্রয় বা সেবনের সংবাদ পাওয়া মাত্র তাৎক্ষণিক অভিযান পরিচালনা হবে এবং গ্রেফতার পূর্বক আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ