September 17, 2026, 2:04 pm
শিরোনাম :
নগরীর কাশিয়াডাঙ্গা থানা ও কেশবপুর পুলিশ ফাঁড়ির মাদক বিরোধী অভিযান:গ্রেফতার শতাধিক নাটোর জেলা পর্যায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার সাগর-রুনির হত্যার বিচার ও সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন জমকালো আয়োজনে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত দুর্গাপুরে মতবিনিময় সভা: সবার সম্মিলিত প্রচেষ্টায় গড়ে উঠুক নিরাপদ, বাল্যবিবাহ ও মাদকমুক্ত দেশ—সাবেক মেয়র সাইদুর মন্টু নাটোরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের সমাপনী ও পুরস্কার বিতরণ নাটোরে দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বিশেষ কর্মসূচির শুভ উদ্বোধন নাটোরে ডায়রিয়ায় শতাধিক রোগী সদর হাসপাতালে ভর্তি নাটোরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নাটোরের যামিনী ভাদুড়ী সরকারি খালে পোনা মাছ অবমুক্ত

দুর্গাপুরে অবৈধ পুকুর খননের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স ঘোষণা নব-ননির্বাচিত এমপি’র

দুর্গাপুর ( রাজশাহী) প্রতিবেদকঃ

দুর্গাপুর ( রাজশাহী) প্রতিবেদকঃ

কৃষি জমিতে অবৈধ পুকুর খননের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে সভায় ‘জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের নব- নির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল। এসময় তিনি মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূলে উপজেলা প্রশাসনের পাশে থেকে সার্বক্ষণিক সহযোগিতার আশ্বাস দেন।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় দুর্গাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম বলেন, “কৃষি জমিতে অবৈধভাবে পুকুর খননের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, কোনো প্রভাবশালী ব্যক্তি বা চক্র আইনের ঊর্ধ্বে নয়। প্রশাসনকে কঠোরভাবে আইন প্রয়োগের নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, রাজশাহী-৫ আসনে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি উচ্ছেদ করতে আমরা ওয়াদাবদ্ধ। এ জন্য সংশ্লিষ্ট প্রশাসনের সার্বিক সহযোগিতা প্রয়োজন। তিনি উপজেলা প্রশাসনকে সাথে নিয়ে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মত বিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাশতুরা আমিনা সভাপতিত্ব করেন।

এসময়, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) লায়লা নূর তানজু, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ রুহুল আমীন, কৃষি অফিসার সাহানা পারভীন লাবনী, প্রানী সম্পদ অফিসার জান্নাতুল ফেরদৌস, দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মাসুক-ই-মোহাম্মদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার শামীম আহম্মেদসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় সংবাদকর্মী ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ