July 29, 2026, 8:07 am
শিরোনাম :
নাটোরে জনতা ব্যাংকের ‘বাংলা কিউআর কোড’ উদ্বোধন দূর্গাপুর সর্ব স্তরের জনগনের দোয়া মেম্বার পদপ্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক-হালিম ইসলাম ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লেটের নাটোর সফর! প্রত্নতাত্বিকদের সাথে কাজ করবে ফ্রান্স দুর্গাপুর উপজেলা জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নাটোর পৌরসভায় ফলস,বনজ ও ঔষধি গাছ ও পথচাষিদের মাঝে চারা বিতরণ দুর্গাপুরে রাত্রিতে বাসগৃহে দুর্ধর্ষ চুরি মালামাল উদ্ধার গ্রেফতার-৩ নাটোরে ১১ দলের জুলাই গণঅভ্যুত্থান শীর্ষক সেমিনার অনুষ্ঠিত দুর্গাপুরে মাদকের আসামী সহ গ্রেফতার-৩ দুর্গাপুরে নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময় নাটোরে দূর্নীতি প্রতিরোধে,র‍্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মকাণ্ডের প্রতিবাদে দূর্গাপুরে মশাল মিছিল

নিজস্ব প্রতিবেদকঃ

নিজস্ব প্রতিবেদকঃ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের বিভিন্ন স্থানে একত্রিত হয়ে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করার প্রতিবাদে দূর্গাপুরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে এক মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

গত ২ এপ্রিল ২০২৫, বুধবার রাত আনুমানিক ১০টার দিকে এই মিছিলটি দূর্গাপুরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং দূর্গাপুর থানা গেটে এসে শেষ হয়।

মিছিলে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা একত্রিত হয়ে ছাত্রলীগের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানান এবং বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির বিরুদ্ধে স্লোগান দেন।

অন্যদিকে, দূর্গাপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বিএনপি মনোনীত সাবেক কাউন্সিলর হায়দার আলী প্রধান অতিথি থেকে ঈদ পূর্ণমিলনী উপলক্ষে সিংগা প্রিমিয়াম ফুটবল লীগ-২০২৫ কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নিষিদ্ধ ঘোষিত পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি আবু সুফিয়ান হৃদয়’কে দিয়ে পুরস্কার বিতরণ করান।

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। একই সঙ্গে বিএনপি’র পক্ষ থেকে সাবেক কাউন্সিলর হায়দার আলীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানানো হয়েছে।

বিএনপি সমর্থিত সংগঠনগুলোর নেতারা বলেন,“নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে। তাদের এ ধরনের কার্যকলাপের বিরুদ্ধে জনগণকে সজাগ থাকতে হবে। আমরা মশাল মিছিলের মাধ্যমে এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।”

এ বিষয়ে দূর্গাপুর পৌর বিএনপির আহ্বায়ক অধ্যাপক হাসানুজ্জামান লাল্টু এর সাথে কথা বলা হলে তিনি বলেন, আমি গতকাল রাজশাহীতে থাকার কারণে এবিষয়ে বসা হয় নাই। আজ সাংগঠনিকভাবে বসে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

অপরদিকে, দূর্গাপুর উপজেলা বিএনপি’র আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল এর সাথে কথা বলা হলে তিনি বলেন, এই অনাকাঙ্খিত ঘটনার বিষয় নিয়ে আমরা আজ সাংগঠনিকভাবে বসবো এবং আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ