September 12, 2026, 12:49 pm
শিরোনাম :
নাটোরে দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বিশেষ কর্মসূচির শুভ উদ্বোধন নাটোরে ডায়রিয়ায় শতাধিক রোগী সদর হাসপাতালে ভর্তি নাটোরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নাটোরের যামিনী ভাদুড়ী সরকারি খালে পোনা মাছ অবমুক্ত আমরা এক কোনো ভেদাভেদ-বৈষম্য থাকবে না ধর্ম যার যার বাংলাদেশটা সবার-নাটোরে হুইপ দুলু যতই সংকট ও ক্রাইসিস আসুক না কেন বিএনপিকে কেউ ধ্বংস করতে পারবে না-নাটোরে হুইপ দুলু নাটোরে সেফটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে শহীদ ইয়াছিনের বাবার করুণ মৃত্যু বিগত দিনে যাহারা দূর্নীতি করেছে সরকারি টাকা পকেটে ঢুকিয়াছে তাকে অবশ্যই জেল খানায় যেতে হবে-নাটোরে হুইপ দুলু নাটোর জেলা আন্তর্জাতিক ফিদে র্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতা উদ্বোধন নাটোরে মাসব্যাপি গ্রামীন কুটিরশিল্প ও পন্য মেলার শুভ উদ্বোধন

দুর্গাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তির টাকা সহ কৃষি অফিসের বিভিন্ন উপকরণ বিতরণ

‎দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধিঃ


‎ ‎দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধিঃ

রাজশাহী দুর্গাপুর উপজেলায় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের জীবন মান উন্নয়নে ২০২৫-২০২৬ অর্থ বছরের বরাদ্দকৃত শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। ১৩ জুন শনিবার দুর্গাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ হল রুমে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল। এই কার্যক্রমের উদ্বোধন করেন এবং খেটে খাওয়া সাধারণ মানুষের উদ্দেশ্যে মাননীয় এমপি মহাদয় বক্তব্য বলে,সাধারণ কৃষক ও যুবসমাজকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে,তবেই আমাদের বাংলাদেশের দুর্ভোগ নিবিড় করা সম্ভব। এদের প্রতি নজর রাখার জন্য প্রতিশ্রুতি দেন তিনি।

‎এদিকে দূর্গাপুর উপজেলা কৃষি অফিসের আয়োজনে ২০২৫-২৬ অর্থ বছরে খরিপ-১/২০২৫-২৬ মৌসুমে গ্রীষ্মকালিন পেয়াঁজ, শীতকালিন পেয়াঁজ (কন্দ), রোপা আমন, মরিচ, ফল ও বৃক্ষের চারা ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, চারা ও রাসায়নিক সার ও অন্যান্য উপকরণ বিতরণ করা হয়েছে।

‎উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাশতুরা আমিনা’র সভাপতিত্বে, বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লায়লা নূর তানজু , উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ রুহুল আমিন, উপজেলা কৃষি অফিসার সাহানা পারভীন লাবনী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শামীম আহম্মেদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন শাপলা, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটের (জাইকা) এম এ মতিন , উপজেলার কর্মকর্তা সহ দুর্গাপুর উপজেলার জাতীয়তাবাদী দল বিএনপি’র অঙ্গ সহযোগী সংগঠনের সকল রাজনৈতিক নেতা উপস্থিত ছিলেন।

‎এ সময় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মধ্যে ৩ জন শিক্ষার্থীকে বাইসাইকেল, ২ টা সেলাই মেশিন, প্রাথমিক পর্যায়ের ১০ জনকে শিক্ষাবৃত্তি বাবদ তিন হাজার টাকা করে মোট ৩০ হাজার, মাধ্যমিক পর্যায়ের ৬ জন শিক্ষার্থীকে ৫ হাজার টাকা করে মোট ৩০ হাজার ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ৪ জন শিক্ষার্থীকে ৭ হাজার করে মোট ২৮ হাজার টাকা নগদ অর্থ প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ