June 5, 2026, 9:37 pm
শিরোনাম :
ত্রাণের টাকা নিয়ে এমপির বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে দুর্গাপুরে সংবাদ সম্মেলন শহীদ পাইলট তৌকির ইসলামের নামে বিমানবন্দর চত্বর নামকরণের দাবিতে রাসিক প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান দুর্গাপুরে মরহুম ছাতাহার আলী (বাবলু) স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত দুর্গাপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পালিত রাজশাহী দুর্গাপুরে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আযহা উপলক্ষে দুর্গাপুর পৌরসভায় ভিজিএফ এর চাল বিতরন দুর্গাপুরে ভূমি সেবা মেলা উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দুর্গাপুরে এসএসসি পরীক্ষার্থীদের সংঘর্ষে অটোরিকশা ভাঙচুর,আহত-৭ দুর্গাপুর পৌরসভায় নতুন সিভিল ইঞ্জিনিয়ারের যোগদান নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনী দিনে বিভিন্ন ক্রীড়া ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করলেন নাটোরের ডিসি

ত্রাণের টাকা নিয়ে এমপির বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে দুর্গাপুরে সংবাদ সম্মেলন

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধিঃ

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধিঃ

রাজশাহীর দুর্গাপুরে ত্রাণের অর্থ বিতরণ নিয়ে রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক মো. নজরুল ইসলাম মণ্ডলের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে দুর্গাপুর ফাযিল ডিগ্রি মাদরাসা মাঠে উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পৌর বিএনপির আহ্বায়ক অধ্যাপক হাসানুজ্জামান লাল্টু।

এসময় উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল, সদস্য সচিব অধ্যাপক জোবায়েদ হোসেন, পৌর বিএনপির সদস্য সচিব আহম্মেদ রেজাউল করিম স্বপন, দুর্গাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল কবির বুলু,উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইমাম হাসান সুমন, সাবেক সিনিয়র সহ-সভাপতি আজাদ রেজাউল করিম,পৌর বিএনপির সাবেক সভাপতি আজিজ মণ্ডল, ৪নং দলাবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম সাকলাইন।

২ নং কিসমত গৈনকড় ইউপি সাবেক চেয়ারম্যান মাসুদ রানা, ৩নং পানানগর ইউপি সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম রবিন, দুর্গাপুর উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, বিএনপি নেতা গোলাম মোর্তুজা, জেলা যুবদলের সদস্য মাহাবুর রহমান ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ঈমন আহমেদ সুমন, দুর্গাপুর পৌর যুবদলের যুগ্ম আহবায়ক রাকিবুল ইসলাম রাকিবসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর উপজেলার রেজাউল করিম ওরফে করিম, সোয়াদ আলী, সজীব, আলামিন, নামের কথিত চার ব্যক্তি বিএনপির নাম ব্যবহার করে চাঁদাবাজি, জমি দখল, সুদের কারবার, মাদকসেবন ও বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। তাদের কর্মকাণ্ডে দুর্গাপুরে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলেও দাবি করা হয়।

বক্তব্যে আরও বলা হয়, সরকারি খাদ্যগুদামে চাঁদার দাবিতে কার্যক্রমে বাধা দেওয়ার অভিযোগে দায়ের হওয়া একটি মামলায় তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। এছাড়া মোটরসাইকেল ছিনতাই, মাছ চুরি, চাঁদাবাজি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গেও অভিযুক্তদের সম্পৃক্ততার অভিযোগ তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে দাবি করা হয়, সম্প্রতি ত্রাণের অর্থ নিয়ে সংসদ সদস্য অধ্যাপক মো. নজরুল ইসলাম মণ্ডলের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে যে অভিযোগ ও প্রচারণা চালানো হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। এসব অপপ্রচারের মাধ্যমে সংসদ সদস্যের পাশাপাশি বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ করা হয়।

বিএনপি নেতারা অভিযুক্ত ঐ চার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেন। উল্লেখ্য, গত ১ জানুয়ারি অভিযুক্ত ব্যক্তিরা নিজেদের বহিষ্কারের প্রতিবাদে পৃথক একটি সংবাদ সম্মেলন করেছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ