July 29, 2026, 9:02 am
শিরোনাম :
নাটোরে জনতা ব্যাংকের ‘বাংলা কিউআর কোড’ উদ্বোধন দূর্গাপুর সর্ব স্তরের জনগনের দোয়া মেম্বার পদপ্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক-হালিম ইসলাম ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লেটের নাটোর সফর! প্রত্নতাত্বিকদের সাথে কাজ করবে ফ্রান্স দুর্গাপুর উপজেলা জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নাটোর পৌরসভায় ফলস,বনজ ও ঔষধি গাছ ও পথচাষিদের মাঝে চারা বিতরণ দুর্গাপুরে রাত্রিতে বাসগৃহে দুর্ধর্ষ চুরি মালামাল উদ্ধার গ্রেফতার-৩ নাটোরে ১১ দলের জুলাই গণঅভ্যুত্থান শীর্ষক সেমিনার অনুষ্ঠিত দুর্গাপুরে মাদকের আসামী সহ গ্রেফতার-৩ দুর্গাপুরে নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময় নাটোরে দূর্নীতি প্রতিরোধে,র‍্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আল্লাহর বিধান প্রতিষ্ঠার সংগ্রামে সবাইকে অংশগ্রহণ করতে হবে : ফজলুল বারি

দূর্গাপুর প্রতিনিধিঃ

দূর্গাপুর প্রতিনিধিঃ

দূর্গাপুর উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর,ওলামা বিভাগের সভাপতি ও আইবিডাবলউএফ এর উপজেলা সেক্রেটারি ফজলুল বারি সোহরাব বলেছেন, দুনিয়ার সকল অশান্তি ও হানাহানির মূল কারণ আল্লাহর বিধানকে অমান্য করা। রাষ্ট্রে আল্লাহর বিধান প্রতিষ্ঠিত হলে সকল ধর্মের লোকদের অধিকার সুরক্ষিত হবে। সমাজে ন্যায়বিচার ও জবাবদিহিতা প্রতিষ্ঠিত হলে সন্ত্রাস ও দুর্নীতি কমে যাবে। সুতরাং রাষ্ট্রে আল্লাহর বিধান প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।

মঙ্গলবার (২৫ মার্চ) বিকেলে রাজশাহীর দুর্গাপুর উপজেলার জয়নগর ইউনিয়নের ৩নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর আয়োজনে মাড়িয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে এক ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ফজলুল বারি সোহরাব।

ইফতার মাহফিলে জয়নগর ইউনিয়নের ৩নং ওয়ার্ড জামায়াতের সভাপতি শাহ আলমের সভাপতিত্বে ও ৩ নং ওয়ার্ড শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি মামুনুর রশীদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেলুয়াবাড়ী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিয়াউর রহমান, জয়নগর ইউনিয়ন জামায়াতের সভাপতি এজাজুল হক মাস্টার, সেক্রেটারী মায়েন উদ্দিন।

এছাড়া উপ‌জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের আইন ও আদালত বিষয়ক সম্পাদক এবং জয়নগর ইউনিয়ন শ্রমিক কল্যানের সভাপতি শাহ আলম, সেক্রেটারি আশরাফুল ইসলাম ,ইসলামী ছাত্রশি‌বির নেতা পিয়ারুল, নাইম প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ