September 17, 2026, 2:25 pm
শিরোনাম :
নগরীর কাশিয়াডাঙ্গা থানা ও কেশবপুর পুলিশ ফাঁড়ির মাদক বিরোধী অভিযান:গ্রেফতার শতাধিক নাটোর জেলা পর্যায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার সাগর-রুনির হত্যার বিচার ও সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন জমকালো আয়োজনে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত দুর্গাপুরে মতবিনিময় সভা: সবার সম্মিলিত প্রচেষ্টায় গড়ে উঠুক নিরাপদ, বাল্যবিবাহ ও মাদকমুক্ত দেশ—সাবেক মেয়র সাইদুর মন্টু নাটোরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের সমাপনী ও পুরস্কার বিতরণ নাটোরে দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বিশেষ কর্মসূচির শুভ উদ্বোধন নাটোরে ডায়রিয়ায় শতাধিক রোগী সদর হাসপাতালে ভর্তি নাটোরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নাটোরের যামিনী ভাদুড়ী সরকারি খালে পোনা মাছ অবমুক্ত

নাটোর জেলা পর্যায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার

নাটোর প্রতিনিধি,গোলাম গাউসঃ

নাটোর প্রতিনিধি,গোলাম গাউসঃ

নাটোরে জেলা পর্যায়ে সাতটি উপজেলা শিক্ষার্থীদের নিয়ে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির ৫৩ তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে দুই দিনব্যাপী ৫৩ তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন জেলা প্রশাসক মোছাঃ সুমনী আক্তার।

এসময় জেলা শিক্ষা অফিসার রুস্তম আলী হেলালী’র সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি জান্নাত আরা ফেরদৌস, জেলা ক্রীড়া অফিসার রাকিবুল হাসান এছামী, জেলা ক্রীড়া সংস্থা সদস্য সচিব জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (গোপনীয় শাখা, আইসিটি শাখা, তথ্য ও অভিযোগ শাখা এবং শিক্ষা ও কল্যাণ শাখা) মো. রাশেদুজ্জামান সহ জেলা ক্রীড়া সংস্থা সদস্য ও জেলার বিভিন্ন স্কুলের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে খেলার চারটি ইভেন্টে অংশগ্রহণকারী শিক্ষার্থী খেলোয়াড়দের হাতে পুরস্কার ও সম্মাননা সার্টিফিকেট এবং টফি তুলে দেন জেলা প্রশাসক মোছাঃ সুমনী আক্তার ও অতিথিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ