November 1, 2026, 7:44 pm
শিরোনাম :
দুর্গাপুরে পাওনা টাকা চাইতেই ছোট ভাইয়ের মাথা ফাটালেন বড় ভাই বাগমারা থানায় বৈধ নিকাহ রেজিস্টারার বাল্যবিবাহ নিবন্ধনের ছড়াছড়ি দুর্গাপুরে বিশ্ব হাতধোয়া দিবস-২০২৬ উদযাপিত ‎ ‎ নাটোরে লগি বৈঠার খুনিদের ফাঁসির দাবিতে নাটোরে বিক্ষোভ মিছিল সমাবেশ দূর্গাপুরে রাসায়নিক সার জব্দ , ভ্যান চালকের জরিমানা রাজশাহীতে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল শীতের আগমনে দূর্গাপুরে ব্যস্ত গাছিরা: শুরু হয়েছে খেজুরের রস সংগ্রহের উৎসব লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে ৩ জুয়াড়ি গ্রেফতার, মোবাইল উদ্ধার প্রধানমন্ত্রীর প্রেস সচিবের স্টাফ পরিচয়ে প্রতারণা, নাটোরের সাবেক ছাত্রলীগ নেতা আবু হুরায়রা গ্রেফতার বিজয়া দশমীতে নাটোরে দুর্গাপূজার সমাপ্তি, জয়কালি দিঘিতে প্রতিমা বিসর্জন

দুর্গাপুরে পাওনা টাকা চাইতেই ছোট ভাইয়ের মাথা ফাটালেন বড় ভাই

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধিঃ

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধিঃ

রাজশাহীর দুর্গাপুর উপজেলার মাড়িয়া গ্রামে ব্যবসায়িক লেনদেনকে কেন্দ্র করে আপন বড় ভাইয়ের বিরুদ্ধে প্রায় দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ তুলেছেন ছোট ভাই ওবায়দুল হক তুহিন (৬০)। পাওনা টাকা চাইতে গিয়ে বড় ভাই আমিনুর হক আমিন ও তাঁর ভাগনে জিয়াউল হক রতন এর হামলায় মাথা ফেটে আহত হয়েছেন বলে অভিযোগ করেছেন তিনি।

রোববার (১ নভেম্বর) দুপুরে উপজেলার মাড়িয়া গ্রামে আমিনের মুরগির খামারের সামনে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহত তুহিনকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

হামলাকারীরা হলেন আমিনুর হক আমিন উপজেলার মৃত আজিজুল হক এর ছেলে ও জিয়াউল হক রতন হারেজ উদ্দিন মাষ্টারের ছেলে। তিনি পৌর বিএনপির সদস্য ও
দুর্গাপুর ডিগ্রী কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষক।

ভুক্তভোগী তুহিনের অভিযোগ, আপন দুই ভাই দীর্ঘদিন ধরে যৌথভাবে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। ব্যবসার আয়-ব্যয়ের হিসাব অনুযায়ী তাঁর পাওনা প্রায় দেড় কোটি টাকা। কিন্তু বড় ভাই আমিনুর হক আমিন দীর্ঘদিন ধরে সেই টাকা বুঝিয়ে দিচ্ছেন না। পাওনা টাকা চাইতে গেলে বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ ও টালবাহানা করছেন।

তুহিন আরও অভিযোগ করেন, রোববার দুপুরে পাওনা টাকা চাইতে গেলে বড় ভাই আমিনুর হকের নেতৃত্বে তাঁর ভাগনে জিয়াউর হক রতনসহ কয়েকজন তাঁর ওপর অতর্কিত হামলা চালান। এ সময় তাঁকে মারধর করে মাথায় আঘাত করা হয়। এতে তাঁর মাথা ফেটে রক্তাক্ত জখম হয়।
আহত ওবাইদুল হক তুহিন বলেন, ‘আমরা দুই ভাই মিলে দীর্ঘদিন ব্যবসা করেছি। ব্যবসার টাকা বুঝিয়ে না দিয়ে আমাকে নানাভাবে হয়রানি করা হচ্ছে। পাওনা টাকা চাইতে গেলেই হুমকি-ধমকি দেওয়া হয়। আজ টাকা চাইতে গিয়ে হামলার শিকার হয়েছি।

তুহিনের স্ত্রী অভিযোগ করে বলেন, ‘আমার স্বামী আপন বড় ভাইয়ের সঙ্গে ব্যবসা করেছেন। ব্যবসার টাকা তাঁর ভাই আত্মসাৎ করেছেন। আজ পাওনা টাকা চাইতে গিয়ে আমার স্বামী হামলার শিকার হয়েছেন। মাথা ফেটে রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করেছি। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’

অভিযোগের বিষয়ে অভিযুক্ত বড় ভাই আমিনুর হক আমিন বলেন, ‘আমরা দুই ভাই মিলে ব্যবসা করেছি। আমার কাছে থেকে কয়েক লাখ টাকা পাবে, তা আমি স্বীকার করছি। তবে রাস্তায় দাঁড়িয়ে টাকা চাওয়াকে কেন্দ্র করে সামান্য হাতাহাতি হয়েছে। তাঁর করা সব অভিযোগ সত্য নয়।’

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পঞ্চানন্দ সরকার জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় আহত তুহিন মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ