October 28, 2026, 12:42 am
শিরোনাম :
দূর্গাপুরে রাসায়নিক সার জব্দ , ভ্যান চালকের জরিমানা রাজশাহীতে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল শীতের আগমনে দূর্গাপুরে ব্যস্ত গাছিরা: শুরু হয়েছে খেজুরের রস সংগ্রহের উৎসব লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে ৩ জুয়াড়ি গ্রেফতার, মোবাইল উদ্ধার প্রধানমন্ত্রীর প্রেস সচিবের স্টাফ পরিচয়ে প্রতারণা, নাটোরের সাবেক ছাত্রলীগ নেতা আবু হুরায়রা গ্রেফতার বিজয়া দশমীতে নাটোরে দুর্গাপূজার সমাপ্তি, জয়কালি দিঘিতে প্রতিমা বিসর্জন লালপুরে জমি নিয়ে বিরোধ বাড়ি-দোকানে হামলা, বৃদ্ধাকে কুপিয়ে লাখ লাখ টাকা লুটের অভিযোগ প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী আগমন উপলক্ষে ছাত্রদল নেতা বুলেটের স্বাগত মিছিল মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন হিন্দুদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের-নাটোরে হুইপ দুলু যারা সময় মতো হাসপাতালে আসবে না তাদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে-নাটোরে হুইপ দুলু

রাজশাহীতে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

শাকিল আহামাদ, রাজশাহীঃ

শাকিল আহামাদ, রাজশাহীঃ

বাংলাদেশ সরকারের মাননীয় ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর আশু রোগমুক্তি ও পূর্ণ সুস্থতা কামনা করে রাজশাহীতে একটি দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ২৬ অক্টোবর ২০২৬, সোমবার বাদ মাগরিব শহীদ জিয়া শিশু পার্কের প্রধান ফটক সংলগ্ন এলাকায় এ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।

১৭ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মো. কামাল হোসেনের পরিচালনায় দোয়া মাহফিলে সার্বিক সহযোগিতা করেন স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।
এ সময় আরও উপস্থিত ছিলেন শাহ মখদুম থানা বিএনপির সাবেক সভাপতি মো. জিল্লুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুল মতিন এবং রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক আনন্দ কুমার মন্ডল, রাজশাহী জেলা ওলামা দলের সদস্য সচিব কাজী নুরুল আলম, পবা উপজেলা ওলামা দলের সদস্য সচিব মোঃ শাকিল আহামাদসহ অন্যান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ।

উক্ত দোয়া মাহফিলে সার্বিক সহযোগিতা ও উপস্থিতিতে আরও ভূমিকা রাখেন কাজী মো. সাইফুল ইসলাম, মো. হাসিবুল ইসলাম (রিটু) এবং মো. উমর ফারুকসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন রাজশাহী জেলা ওলামা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফেজ মাওলানা মো. মাসুদ রানা। মোনাজাতে মাননীয় ভূমিমন্ত্রীর আশু সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

দোয়া মাহফিল শেষে উপস্থিত তৌহিদী জনতা ও দলীয় নেতাকর্মীদের মাঝে তাবারক বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ