October 29, 2026, 9:20 am
শিরোনাম :
দুর্গাপুরে বিশ্ব হাতধোয়া দিবস-২০২৬ উদযাপিত ‎ ‎ নাটোরে লগি বৈঠার খুনিদের ফাঁসির দাবিতে নাটোরে বিক্ষোভ মিছিল সমাবেশ দূর্গাপুরে রাসায়নিক সার জব্দ , ভ্যান চালকের জরিমানা রাজশাহীতে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল শীতের আগমনে দূর্গাপুরে ব্যস্ত গাছিরা: শুরু হয়েছে খেজুরের রস সংগ্রহের উৎসব লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে ৩ জুয়াড়ি গ্রেফতার, মোবাইল উদ্ধার প্রধানমন্ত্রীর প্রেস সচিবের স্টাফ পরিচয়ে প্রতারণা, নাটোরের সাবেক ছাত্রলীগ নেতা আবু হুরায়রা গ্রেফতার বিজয়া দশমীতে নাটোরে দুর্গাপূজার সমাপ্তি, জয়কালি দিঘিতে প্রতিমা বিসর্জন লালপুরে জমি নিয়ে বিরোধ বাড়ি-দোকানে হামলা, বৃদ্ধাকে কুপিয়ে লাখ লাখ টাকা লুটের অভিযোগ প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী আগমন উপলক্ষে ছাত্রদল নেতা বুলেটের স্বাগত মিছিল

দুর্গাপুরে বিশ্ব হাতধোয়া দিবস-২০২৬ উদযাপিত ‎ ‎

‎দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধিঃ

‎দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধিঃ

রাজশাহী দুর্গাপুরে (২৮ অক্টোবর) বুধবার সকাল সাড়ে ১১ টায় বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। ‘হাতধোয়ার নায়ক হোন’ এ বছর এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যয় দুর্গাপুরেও প্রতিবছরের মতো এবারও উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে দিবসটি উদযাপিত হয়েছে। হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে ও জনসচেতনতা বৃদ্ধিতে প্রতিবছর বিশ্বব্যাপী এ দিবসটি পালিত হয়।
‎
‎দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে একটি র‌্যালী ও পরিষদের হল রুমে আলোচনা সভা ও হাতধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
‎
‎আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা ফারজানা। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপ-সহকারি প্রকৌশলী (জনস্বাস্থ্য) নাহিদুল ইসলাম, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ তারজিনা খাতুন, উপজেলা মৎস কর্মকর্তা বাবুল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এসএম শামীম আহম্মেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আ.ন.ম রাকিবুল ইউসুফ, উপজেলা সমবায় কর্মকর্তা আজগর আলী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ওমর ফারুক, উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা ইব্রাহিম হোসেন, সিংগা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাসানুজ্জামান। এছাড়াও বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
‎


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ