নাটোর প্রতিনিধি,গোলাম গাউসঃ
নাটোরে লগি বৈঠার খুনিদের ফাঁসির দাবিতে নাটোরে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে জেলা জামায়াতের নেতাকর্মীরা। বাংলাদেশ জামায়াতে ইসলামী নাটোর জেলা শাখার উদ্যোগে আজ বুধবার (২৮ অক্টোবর ২০২৬) সকালে মাদ্রাসা মোড় থেকে খুনিদের ফাঁসির দাবিতে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কানাই খালি কেন্দ্রীয় মসজিদে সামনে সমাবেশের অনুষ্ঠিত হয়।
সমাবেশ বক্তব্য রাখেন নাটোর জেলা আমীর অধ্যাপক ড. মীর নুরুল ইসলামের, নাটোর জেলা নায়েবে আমীর অধ্যাপক ইউনুস আলী, জেলা সেক্রেটার অধ্যাপক সাদেকুর রহমান, জেলা সহকারী সেক্রেটার মাওলানা আব্দুল হাকিম, সহকারী সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেল, নাটোর শহর আমীর মাওলানা রাশেদুল ইসলাম, নাটোর সদর থানা আমীর মাওলানা মীর নুরুন্নবী, নাটোর জেলা ছাত্র শিবিরের সভাপতি আবু সাঈদ রনি প্রমুখ।