October 28, 2026, 12:42 am
শিরোনাম :
দূর্গাপুরে রাসায়নিক সার জব্দ , ভ্যান চালকের জরিমানা রাজশাহীতে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল শীতের আগমনে দূর্গাপুরে ব্যস্ত গাছিরা: শুরু হয়েছে খেজুরের রস সংগ্রহের উৎসব লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে ৩ জুয়াড়ি গ্রেফতার, মোবাইল উদ্ধার প্রধানমন্ত্রীর প্রেস সচিবের স্টাফ পরিচয়ে প্রতারণা, নাটোরের সাবেক ছাত্রলীগ নেতা আবু হুরায়রা গ্রেফতার বিজয়া দশমীতে নাটোরে দুর্গাপূজার সমাপ্তি, জয়কালি দিঘিতে প্রতিমা বিসর্জন লালপুরে জমি নিয়ে বিরোধ বাড়ি-দোকানে হামলা, বৃদ্ধাকে কুপিয়ে লাখ লাখ টাকা লুটের অভিযোগ প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী আগমন উপলক্ষে ছাত্রদল নেতা বুলেটের স্বাগত মিছিল মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন হিন্দুদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের-নাটোরে হুইপ দুলু যারা সময় মতো হাসপাতালে আসবে না তাদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে-নাটোরে হুইপ দুলু

প্রধানমন্ত্রীর প্রেস সচিবের স্টাফ পরিচয়ে প্রতারণা, নাটোরের সাবেক ছাত্রলীগ নেতা আবু হুরায়রা গ্রেফতার

গোলাম গাউস,নাটোরঃ

গোলাম গাউস,নাটোরঃ

প্রধানমন্ত্রী তারেক রহমানের অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের অফিসের ভূয়া স্টাফ পরিচয় দিয়ে ডিজিটাল যোগাযোগ মাধ্যেম ব্যবহার করে অর্থ আদায়ের অভিযোগে প্রতারক আবু হুরায়রা(৩০) নামে সিংড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শনিবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে প্রেসবিফ্রিং করে এ তথ্য নিশ্চিত করেছেন, নাটোরে পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক।

পুলিশ সুপার আরো জানান, আবু হুরায়রা একাধিক নামে দেশের বিভিন্ন জেলার রাজনৈতিক ব্যাক্তি, সরকারী চাকরিজীবিদের সঙ্গে হোয়াটসঅ্যাপের মাধ্যেমে প্রধানমন্ত্রী তারেক রহমানের অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের অফিসের স্টাফ পরিচয় দিয়ে আসছিলেন। এ পরিচয় দিয়ে এই প্রতারক সরকারী সুযোগ সুবিধা দেয়ার মিথ্যা আশ্বাস দিয়ে তাদের কাছ থেকে বিকাশ, নগদ, রকেট এবং মোবাইল ব্যাংকিং এর মাধ্যেমে অর্থ দাবি করত।

প্রেসবিফ্রিং এ পুলিশ সুপার আরো জানান, আবু হুরায়রা ২০১৬ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত সিংড়া উপজেলা ছাত্রলীগের সাংগাঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি ২০১৯ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত বাংলাদেশ বেতার রংপুর রেডিও টেকনিশিয়ান পরে চাকুরিরত ছিলেন। রংপুরে অবস্থান কালে প্রতারনা মামলায় বরখাস্ত হয়। তার বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন ও প্রতারনা মামলা রয়েছে বলেও জানান, পুলিশ সুপার। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার আলম সহ বিভিন্ন উচ্চ কর্মকর্তা গণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ