September 12, 2026, 2:31 pm
শিরোনাম :
নাটোরে দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বিশেষ কর্মসূচির শুভ উদ্বোধন নাটোরে ডায়রিয়ায় শতাধিক রোগী সদর হাসপাতালে ভর্তি নাটোরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নাটোরের যামিনী ভাদুড়ী সরকারি খালে পোনা মাছ অবমুক্ত আমরা এক কোনো ভেদাভেদ-বৈষম্য থাকবে না ধর্ম যার যার বাংলাদেশটা সবার-নাটোরে হুইপ দুলু যতই সংকট ও ক্রাইসিস আসুক না কেন বিএনপিকে কেউ ধ্বংস করতে পারবে না-নাটোরে হুইপ দুলু নাটোরে সেফটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে শহীদ ইয়াছিনের বাবার করুণ মৃত্যু বিগত দিনে যাহারা দূর্নীতি করেছে সরকারি টাকা পকেটে ঢুকিয়াছে তাকে অবশ্যই জেল খানায় যেতে হবে-নাটোরে হুইপ দুলু নাটোর জেলা আন্তর্জাতিক ফিদে র্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতা উদ্বোধন নাটোরে মাসব্যাপি গ্রামীন কুটিরশিল্প ও পন্য মেলার শুভ উদ্বোধন

নাটোরে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ পালিত

নাটোর প্রতিনিধি,গোলাম গাউসঃ

নাটোর প্রতিনিধি,গোলাম গাউসঃ

“রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ” সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্য নিয়ে বর্ণাঢ্যে শোভাযাত্রা ,মাছের পোনা অবমুক্তকরন ও আলোচনা সভার মধ্যে দিয়ে নাটোরে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ পালন করা হয়েছে। রবিবার বেলা ১০ টার দিকে ক্যালেক্টরেট ভবনের সামনে থেকে জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে এক বর্ণাঢ্যে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা স্টেডিয়ামের লেকে মাছের পোনা অবমুক্ত করা হয়।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার শরিফুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল হায়াত,জেলা মৎস্য অফিসার ওমর আলী,সিভিল সার্জন মশিউর রহমান, জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ,জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম জেলা জামায়েতের আমীর ডঃ মীর নুরুল ইসলাম বুলবুল আহমেদ সাধারণ সম্পাদক ইউনিক প্রেসক্লাব সহ মৎস্য চাষিরা।

এসময় বক্তারা বলেন, বাংলাদেশের অর্থনীতি, পুষ্টি ও কর্মসংস্থানে মৎস্য খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দেশের মানুষের প্রাণিজ আমিষের চাহিদা পূরণের পাশাপাশি মৎস্য উৎপাদনের মাধ্যমে অসংখ্য মানুষের জীবিকা নিশ্চিত হচ্ছে। তাই মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন আমাদের সবার দায়িত্ব।
নাটোরেও পুকুর, খাল-বিল ও বিভিন্ন জলাশয়ে মাছ চাষের ব্যাপক সম্ভাবনা রয়েছে। আধুনিক ও বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে মাছ চাষ, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং জলাশয় রক্ষার মাধ্যমে এই খাতকে আরও এগিয়ে নেওয়া সম্ভব।

বিশেষ করে মৎস্য চাষিদের প্রশিক্ষণ, উন্নতমানের পোনা ও প্রয়োজনীয় কারিগরি সহায়তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে অবৈধভাবে মাছ ধরা, কারেন্ট জাল ব্যবহার এবং জলাশয় ধ্বংসের বিরুদ্ধে সবাইকে সচেতন হতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ