নাটোর প্রতিনিধিঃ
সৌদিআরবে অগ্নিদগ্ধ হয়ে নিহত নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুরা ইউনিয়নের শ্রীপুর পাড়া, মহিষডাঙ্গা এবং দিঘীরপার গ্রামের নিহত স্বজনদের পাশে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।
আমীরে জামায়াত ডাক্তার শফিকুর রহমানের নির্দেশে নাটোর জেলা আমীর অধ্যাপক ড. মীর নূরুল ইসলাম, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক সাদেকুর রহমান, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেল, নাটোর শহর জামায়াতের সেক্রেটারি আলী আল মাসুদ মিলন, নলডাঙ্গা উপজেলা জামায়াতের আমীর আব্দুর রব , সহকারী সেক্রেটারি মাওলানা আবু নওশাদ নোমানী, জিহাদুল ইসলাম সহ অনন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত জামায়াত নেতৃবৃন্দ আমীরে জামায়াত ডাক্তার শফিকুর রহমানের সালাম পৌঁছে দেন এবং শোকাহত পরিবারকে ধৈর্য ধরার পরামর্শ দেন এবং তাদের পাশে থাকার কথা বলেন।