July 29, 2026, 5:58 am
শিরোনাম :
দূর্গাপুর সর্ব স্তরের জনগনের দোয়া মেম্বার পদপ্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক-হালিম ইসলাম ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লেটের নাটোর সফর! প্রত্নতাত্বিকদের সাথে কাজ করবে ফ্রান্স দুর্গাপুর উপজেলা জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নাটোর পৌরসভায় ফলস,বনজ ও ঔষধি গাছ ও পথচাষিদের মাঝে চারা বিতরণ দুর্গাপুরে রাত্রিতে বাসগৃহে দুর্ধর্ষ চুরি মালামাল উদ্ধার গ্রেফতার-৩ নাটোরে ১১ দলের জুলাই গণঅভ্যুত্থান শীর্ষক সেমিনার অনুষ্ঠিত দুর্গাপুরে মাদকের আসামী সহ গ্রেফতার-৩ দুর্গাপুরে নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময় নাটোরে দূর্নীতি প্রতিরোধে,র‍্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত রাজশাহী ‎দুর্গাপুরে জুলাই যোদ্ধাদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত ‎

দুর্গাপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পালিত

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধিঃ

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধিঃ

মহান স্বাধীনতার ঘোষক,বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ( বিএনপি) প্রতিষ্ঠাতা বাংলার রাখাল রাজা রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের (বীর উত্তম) ৪৫-তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিএনপির আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আজ রবিবার (৩১শে মে) বিকাল- ৫ ঘটিকার সময় দুর্গাপুর ফাজিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

দুর্গাপুর উপজেলা বিএনপি’র আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা বিএনপি’র সদস্য ও সাবেক দুর্গাপুর পৌরসভার মেয়র সাইদুর রহমান মন্টু,এছাড়াও উপজেলা বিএনপির সদস্য সচিব জুবায়েদ হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক হাসানুজ্জামান লাল্টু, পৌর বিএনপির সদস্য সচিব রেজাউলকরিম স্বপ, দুর্গাপুর থানা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল কবির বুলু, দুর্গাপুর পৌর বিএনপির সাবেক সভাপতি মোঃ বজলুর রহমান, পৌর বিএনপির সাবেক সভাপতি আঃ আজিজ মন্ডল।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন,দুর্গাপুর থানা বিএনপির সদস্য গোলাম মর্তুজা, ৭নং ইউপি সাবেক চেয়ারম্যান গোলাম সাকলাইন, ১নং নওপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রেজাউল করিম রেজা, ৩নং পানানগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রবিন, পৌর যুবদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম রফিক, কৃষক দলের দুর্গাপুর পৌরসভার সদস্য সচিব মহাইমেনুল হক রেন্টু, সাবেক যুবদলের সভাপতি শফিকুল ইসলাম আজম, দুর্গাপুর উপজেলা যুবদলের সাবেক সভাপতি মাইনুল ইসলাম সহ রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় প্রধান অতিথি বলেন, দেশের উন্নয়ন ও সার্বভৌমত্ব রক্ষায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে লালন করে একটি সুন্দর গণতান্ত্রিক ও আধুনিক দেশ গঠন করতে আমাদের সকলকে এগিয়ে যেতে হবে। আলোচনা সভা ও দোয়া মাহফিলে সকল নেতাকর্মীসহ সাধারণ মানুষের মাঝে তবারক বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ