July 28, 2026, 5:52 am
শিরোনাম :
দুর্গাপুর উপজেলা জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নাটোর পৌরসভায় ফলস,বনজ ও ঔষধি গাছ ও পথচাষিদের মাঝে চারা বিতরণ দুর্গাপুরে রাত্রিতে বাসগৃহে দুর্ধর্ষ চুরি মালামাল উদ্ধার গ্রেফতার-৩ নাটোরে ১১ দলের জুলাই গণঅভ্যুত্থান শীর্ষক সেমিনার অনুষ্ঠিত দুর্গাপুরে মাদকের আসামী সহ গ্রেফতার-৩ দুর্গাপুরে নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময় নাটোরে দূর্নীতি প্রতিরোধে,র‍্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত রাজশাহী ‎দুর্গাপুরে জুলাই যোদ্ধাদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত ‎ নাটোর ১০ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা আলোচনা সভা রেলির মধ্যে দিয়ে উদ্বোধন নাটোরে ডিবি পুলিশের অভিযানে প্রায় ৪০ ধরনের যৌন উত্তেজক ওষুধ জব্দ, গ্রেফতার-৩

দূর্গাপুর ডিগ্রী কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

দুর্গাপুর (রাজশাহী) প্রতিবেদকঃ

‎ দুর্গাপুর (রাজশাহী) প্রতিবেদকঃ

রাজশাহী-৫ (পুঠিয়া-দূর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল বলেছেন, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ছাত্র-ছাত্রীদের মাঝে আরও অনুপ্রেরণা ও উৎসাহ জোগায়।

‎তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শুধু ভালো ছাত্র/ ছাত্রী হলে হবে না মানবিক গুনসম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। অত্র কলেজের সকল শিক্ষকগন যেসব বৈশিষ্ট্যের মাধ্যমে ছাত্র-ছাত্রীদেরকে পাঠদান পরিচালনা করছে তা আসলেই প্রশংসনীয়।

‎শনিবার (৯ মে) সকাল সাড়ে ১০ টায় রাজশাহী দুর্গাপুর উপজেলার দুর্গাপুর ডিগ্রী কলেজ কর্তৃক আয়োজিত কলেজ মাঠে এইচএসসি-২০২৫ পরিক্ষায় A+প্রাপ্ত ও উচ্চশিক্ষায় পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎অনুষ্ঠানে কলেজের গভর্নিং বডির সভাপতি সিরাজুল করিম (সনু)এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুর্গাপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) লায়লা নূর তানজু।

‎দুর্গাপুর পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির সদস্য সাইদুর রহমান (মন্টু), দুর্গাপুর উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক জোবায়েদ হোসেন, দুর্গাপুর পৌর বিএনপির আহ্বায়ক হাসানুজ্জামান লাল্টু ও সদস্য সচিব আহম্মেদ রেজাউল করিম স্বপন, উপজেলা বিএনপির সদস্য গোলাম মোর্তুজা, বেলপুকুরিয়া ইউপির সাবেক চেয়ারম্যান রাকিবুল ইসলাম রাকিব ও অত্র কলেজের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে, A+প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের মাঝে ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ