October 29, 2026, 11:49 am
শিরোনাম :
দুর্গাপুরে বিশ্ব হাতধোয়া দিবস-২০২৬ উদযাপিত ‎ ‎ নাটোরে লগি বৈঠার খুনিদের ফাঁসির দাবিতে নাটোরে বিক্ষোভ মিছিল সমাবেশ দূর্গাপুরে রাসায়নিক সার জব্দ , ভ্যান চালকের জরিমানা রাজশাহীতে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল শীতের আগমনে দূর্গাপুরে ব্যস্ত গাছিরা: শুরু হয়েছে খেজুরের রস সংগ্রহের উৎসব লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে ৩ জুয়াড়ি গ্রেফতার, মোবাইল উদ্ধার প্রধানমন্ত্রীর প্রেস সচিবের স্টাফ পরিচয়ে প্রতারণা, নাটোরের সাবেক ছাত্রলীগ নেতা আবু হুরায়রা গ্রেফতার বিজয়া দশমীতে নাটোরে দুর্গাপূজার সমাপ্তি, জয়কালি দিঘিতে প্রতিমা বিসর্জন লালপুরে জমি নিয়ে বিরোধ বাড়ি-দোকানে হামলা, বৃদ্ধাকে কুপিয়ে লাখ লাখ টাকা লুটের অভিযোগ প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী আগমন উপলক্ষে ছাত্রদল নেতা বুলেটের স্বাগত মিছিল

দুর্গাপুর প্রেসক্লাবও সাংবাদিক সমাজের ভবন পরিদর্শন করলেন সাংসদ নজরুল

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধিঃ

‎
‎
‎দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধিঃ

রাজশাহীর দুর্গাপুর প্রেসক্লাব ও সাংবাদিক সমাজের ভবন পরিদর্শন করলেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল। রবিবার (৩ মে) দুপুরে দুর্গাপুর প্রেসক্লাব ও সাংবাদিক সমাজ পরিদর্শন কালে ভবনের উন্নয়নমূলক কাজের বিষয় নিয়ে প্রেসক্লাবের সদস্যদের সাথে কথা বলেন তিনি।
‎
‎তিনি সকল সাংবাদিকদের উদ্দেশ্যে আরো বলেন, দুর্গাপুর উপজেলায় কর্মরত সকল সাংবাদিক দুর্গাপুরের চক্ষু ও কান খোলা রেখে যেটা প্রকৃত সত্য এবং যেটা প্রকৃত মিথ্যা সেগুলো প্রকাশ করবেন। এছাড়াও সকল প্রকারের তথ্য দিয়ে প্রশাসনকে সার্বিক সহযোগিতা করবেন। এছাড়াও তিনি প্রেসক্লাব ভবনের সকল উন্নয়নমূলক কাজের সর্বাত্মক সহযোগীতার আশ্বাস দিয়েছেন।
‎
‎এ সময় দুর্গাপুর প্রেসক্লাব ও সাংবাদিক সমাজের কর্মরত সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, দুর্গাপুর প্রেসক্লাবের সভাপতি জীবন আলী সবুজ (কোরবান), সাধারণ সম্পাদক জাকির হোসেন বাবলু, সাংবাদিক সমাজের সভাপতি ইসমাইল হোসেন নবী, সিনিয়র সভাপতি মোফাজ্জল হোসেন মায়া, সাংগঠনিক সম্পাদক মুন্না ইসলাম আগুন, সদস্য মশিউর রহমান মানিক, সদস্য মনিরুল ইসলাম, সদস্য জাহাঙ্গীর আলম আকাশ, সাংবাদিক আকাশসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ