September 13, 2026, 4:52 pm
শিরোনাম :
নাটোরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের সমাপনী ও পুরস্কার বিতরণ নাটোরে দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বিশেষ কর্মসূচির শুভ উদ্বোধন নাটোরে ডায়রিয়ায় শতাধিক রোগী সদর হাসপাতালে ভর্তি নাটোরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নাটোরের যামিনী ভাদুড়ী সরকারি খালে পোনা মাছ অবমুক্ত আমরা এক কোনো ভেদাভেদ-বৈষম্য থাকবে না ধর্ম যার যার বাংলাদেশটা সবার-নাটোরে হুইপ দুলু যতই সংকট ও ক্রাইসিস আসুক না কেন বিএনপিকে কেউ ধ্বংস করতে পারবে না-নাটোরে হুইপ দুলু নাটোরে সেফটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে শহীদ ইয়াছিনের বাবার করুণ মৃত্যু বিগত দিনে যাহারা দূর্নীতি করেছে সরকারি টাকা পকেটে ঢুকিয়াছে তাকে অবশ্যই জেল খানায় যেতে হবে-নাটোরে হুইপ দুলু নাটোর জেলা আন্তর্জাতিক ফিদে র্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতা উদ্বোধন

দূর্গাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস, জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত

দূর্গাপুর (রাজশাহী) প্রতিনিধিঃ

দূর্গাপুর (রাজশাহী) প্রতিনিধিঃ

সুস্থ্য শ্রমিক,কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাব” এ প্রতিপাদ্য নিয়ে রাজশাহীর দূর্গাপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস- ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আজ শুক্রবার (১মে-২০২৬) বেলা- ১১ ঘটিকার সময় উপজেলা মিনি হল রুমে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে উক্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মাসতুরা আমিনা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী-৫ (দূর্গাপুর-পুঠিয়া) আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দূর্গাপুর পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) লাইলা নূর তানজু, উপজেলা আনছার ও ভিডিবি’র প্রশিক্ষক বিপ্লব কুমার পাল সহ আরো অনেকেই।

এসময় ​শ্রমিক দিবসের তাৎপর্য তুলে ধরে উপজেলা নির্বাহী অফিসার মাসতুরা আমিনা বলেন, শ্রমজীবী মানুষের অধিকার রক্ষা, শোষণমুক্ত সমাজ গঠন এবং মেহনতী মানুষের মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরো বলেন, শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ে তিনি বদ্ধপরিকর। কোন শ্রমিকের সমস্যা হলে ব্যবস্থা নেয়ার আশ্বাস প্রদান করেন তিনি ।

আলোচনা সভায় বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন। বক্তারা সকলে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের দাবি ও শ্রমিকদের অধিকার রক্ষা এবং ন্যায্য মজুরি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ