নাটোর প্রতিনিধি গোলাম গাউসঃ
নাটোরে ষ্টেশন রেলগেটের ফ্রেন্ডস ক্লাব রক্ষার দাবীতে এবং ক্লাব রক্ষার দাবীতে এবং ক্লাবের ভাড়া ও সম্পদ লুটপাট ভাগ বাটোয়ারার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বেলা ১১ টার দিকে নাটোর শহরের ষ্টেশন রেলগেটে ফ্রেন্ডস ক্লাবের সমর্থক অত্র এলাকার জনসাধারন এবং ক্রীড়ামোদিদের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম আফতাব,জেলা বিএনপির সদস্য ও ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি নাসিম উদ্দিন নাসিম,জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও সাবেক ভিপি সানোয়ার হোসেন তুষার, জেলা বিএনপির সদস্য শহিদুল ইসলাম লিটন, সাবেক ক্রিকেট খেলোয়ার লোটাস, বিএনপি নেতা মোস্তাক আহম্মেদ সহ বিভিন্ন খেলোয়াড় বৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন আজ থেকে কয়েকবছর আগেও এই ক্লাব চালু ছিলো এখানে খেলাধুলা সবই হয়েছে। কিন্তু এখন এই ক্লাবে আর খেলা ধুলা হয়না ক্লাবের জিনিস পত্র লুটপাট করছে তারা। খেলা ধুলার মাধ্যমে মাদক থেকে দুরে থাকবে। এই কারনে এই ক্লাব যেন দূত দখল মুক্ত করে চালু করার দাবী জানান