October 29, 2026, 11:47 am
শিরোনাম :
দুর্গাপুরে বিশ্ব হাতধোয়া দিবস-২০২৬ উদযাপিত ‎ ‎ নাটোরে লগি বৈঠার খুনিদের ফাঁসির দাবিতে নাটোরে বিক্ষোভ মিছিল সমাবেশ দূর্গাপুরে রাসায়নিক সার জব্দ , ভ্যান চালকের জরিমানা রাজশাহীতে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল শীতের আগমনে দূর্গাপুরে ব্যস্ত গাছিরা: শুরু হয়েছে খেজুরের রস সংগ্রহের উৎসব লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে ৩ জুয়াড়ি গ্রেফতার, মোবাইল উদ্ধার প্রধানমন্ত্রীর প্রেস সচিবের স্টাফ পরিচয়ে প্রতারণা, নাটোরের সাবেক ছাত্রলীগ নেতা আবু হুরায়রা গ্রেফতার বিজয়া দশমীতে নাটোরে দুর্গাপূজার সমাপ্তি, জয়কালি দিঘিতে প্রতিমা বিসর্জন লালপুরে জমি নিয়ে বিরোধ বাড়ি-দোকানে হামলা, বৃদ্ধাকে কুপিয়ে লাখ লাখ টাকা লুটের অভিযোগ প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী আগমন উপলক্ষে ছাত্রদল নেতা বুলেটের স্বাগত মিছিল

রাজশাহী মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ

রাজশাহী প্রতিনিধি:

রাজশাহী প্রতিনিধি:

রাজশাহীতে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করলো মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। দেশের সুনামধন্য বিভিন্ন ইলেকট্রনিক্স ও নিবন্ধিত জাতীয় পত্রিকার মাল্টিমিডিয়ায় কর্মরত সাংবাদিকদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে। সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা এবং অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করবে এ সংগঠন ।

এতে মাল্টিমিডিয়া সাংবাদিকতায় অভিজ্ঞ ও প্রতিশ্রুতিশীল একঝাঁক তরুন সাংবাদিককে অন্তর্ভুক্ত করা হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) নগরীর একটি রেস্তোরাঁর হলরুমে এই সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। সভায় সভাপতিত্ব করেন আনন্দ টিভির প্রতিনিধি মোমিন ওয়াহিদ হিরো।

মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত করা হয়েছে আরটিভির প্রতিনিধি মুস্তাফিজ রকি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে এশিয়ান টিভির প্রতিনিধি বারিউল আলম শান্ত। সহ-সভাপতি নির্বাচিত করা হয়েছে বাংলানিউজের প্রতিবেদক তোফায়েল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক এটিএন মাল্টিমিডিয়ার রায়হান ইসলাম, সাংগঠনিক সম্পাদক দৈনিক সময়ের আলোর মাহী ইলাহি, দপ্তর সম্পাদক দৈনিক ইত্তেফাকের তানভীরুল আলম তোহা।
এছাড়াও নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন, দৈনিক কালবেলার মোহাম্মদ শামীম, দৈনিক জনকণ্ঠের মো. আল আমিন ও বাংলাদেশ টাইমসের তুহিন আলী। এই কমিটি আগামী দুই বছরের জন্য দায়িত্ব পালন করবেন।

কমিটি গঠনের আগে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা বলেন, আধুনিক সাংবাদিকতায় যুক্ত হয়েছে মাল্টিমিডিয়া ও ডিজিটাল প্ল্যাটফর্ম। প্রতিবেদকদের কনটেন্ট প্রোডাকশন কাজ করা বাধ্যতামূলক হয়ে গেছে। এই সংগঠনের আত্মপ্রকাশ একটি সময়োপযোগী উদ্যোগ হিসেবে বিবেচিত হবে। আগামী দিনগুলোতে নিয়মিত সভা, প্রশিক্ষণ কর্মশালা, নেটওয়ার্কিং সেশন এবং সাংবাদিকদের কল্যাণমূলক কার্যক্রম গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ