October 28, 2026, 4:35 am
শিরোনাম :
দূর্গাপুরে রাসায়নিক সার জব্দ , ভ্যান চালকের জরিমানা রাজশাহীতে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল শীতের আগমনে দূর্গাপুরে ব্যস্ত গাছিরা: শুরু হয়েছে খেজুরের রস সংগ্রহের উৎসব লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে ৩ জুয়াড়ি গ্রেফতার, মোবাইল উদ্ধার প্রধানমন্ত্রীর প্রেস সচিবের স্টাফ পরিচয়ে প্রতারণা, নাটোরের সাবেক ছাত্রলীগ নেতা আবু হুরায়রা গ্রেফতার বিজয়া দশমীতে নাটোরে দুর্গাপূজার সমাপ্তি, জয়কালি দিঘিতে প্রতিমা বিসর্জন লালপুরে জমি নিয়ে বিরোধ বাড়ি-দোকানে হামলা, বৃদ্ধাকে কুপিয়ে লাখ লাখ টাকা লুটের অভিযোগ প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী আগমন উপলক্ষে ছাত্রদল নেতা বুলেটের স্বাগত মিছিল মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন হিন্দুদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের-নাটোরে হুইপ দুলু যারা সময় মতো হাসপাতালে আসবে না তাদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে-নাটোরে হুইপ দুলু

আসন্ন দূর্গাপূজা উপলক্ষে দূর্গাপুর থানা পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

দূর্গাপুর ( রাকশাহী ) প্রতিনিধিঃ

দূর্গাপুর ( রাকশাহী ) প্রতিনিধিঃ

আসন্ন শারদীয় দূর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদ ভাবে উদযাপনের লক্ষ্যে রাজশাহীর দুর্গাপুরে বিশেষ নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে দূর্গাপুর থানা পুলিশের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।

দূর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (পুঠিয়া সার্কেল) কুদরত -ই-খুদা শুভ। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র আহ্বায়ক কামারুজ্জামান আয়নাল, বাংলাদেশ জামায়াতে ইসলামী দূর্গাপুর উপজেলা আমীর সাইফুল ইসলাম ও সেক্রেটারি শামীম উদ্দিন, পৌর বিএনপির আহ্বায়ক হাসানুজ্জামান লাল্টু ও সদস্য সচিব আহমেদ রেজাউল হক স্বপন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি, আশরাফুল কবির বুলু, পৌর বিএনপির সাবেক সভাপতি, আব্দুল আজিজ মন্ডল।

এসময়, দূর্গাপুর হিন্দু-বৌদ্দ-খ্রিস্ট্রান কল্যান ফ্রন্টের সভাপতি সুনীল চন্দ্র প্রামানিক, উপজেলা পূজা উদযাপন ফ্রন্ট এর সভাপতি, প্রশান্ত সরকার ও সাধারন সম্পাদক, শীবেন্দ্রনাথ সরকারসহ রাজনৈতিক ব্যাক্তিবর্গ পুজা উদযাপন কমিটির সদস্য ও জনসাধারণ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, প্রতিটি পূজা মণ্ডপে পর্যাপ্ত পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবক দল মোতায়েন করা হবে। রাতভর নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখতে বিশেষ নজরদারি চালানো হবে। এছাড়া সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি স্থানীয় জনগণকেও দায়িত্বশীল হতে আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ