দূর্গাপুর ( রাকশাহী ) প্রতিনিধিঃ
আসন্ন শারদীয় দূর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদ ভাবে উদযাপনের লক্ষ্যে রাজশাহীর দুর্গাপুরে বিশেষ নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে দূর্গাপুর থানা পুলিশের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।
দূর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (পুঠিয়া সার্কেল) কুদরত -ই-খুদা শুভ। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি'র আহ্বায়ক কামারুজ্জামান আয়নাল, বাংলাদেশ জামায়াতে ইসলামী দূর্গাপুর উপজেলা আমীর সাইফুল ইসলাম ও সেক্রেটারি শামীম উদ্দিন, পৌর বিএনপির আহ্বায়ক হাসানুজ্জামান লাল্টু ও সদস্য সচিব আহমেদ রেজাউল হক স্বপন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি, আশরাফুল কবির বুলু, পৌর বিএনপির সাবেক সভাপতি, আব্দুল আজিজ মন্ডল।
এসময়, দূর্গাপুর হিন্দু-বৌদ্দ-খ্রিস্ট্রান কল্যান ফ্রন্টের সভাপতি সুনীল চন্দ্র প্রামানিক, উপজেলা পূজা উদযাপন ফ্রন্ট এর সভাপতি, প্রশান্ত সরকার ও সাধারন সম্পাদক, শীবেন্দ্রনাথ সরকারসহ রাজনৈতিক ব্যাক্তিবর্গ পুজা উদযাপন কমিটির সদস্য ও জনসাধারণ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, প্রতিটি পূজা মণ্ডপে পর্যাপ্ত পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবক দল মোতায়েন করা হবে। রাতভর নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখতে বিশেষ নজরদারি চালানো হবে। এছাড়া সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি স্থানীয় জনগণকেও দায়িত্বশীল হতে আহ্বান জানানো হয়।
সম্পাদক ও প্রকাশকঃ
জীবন আলী সবুজ (কোরবান)
বি,এস,এস;এম,এ;এল,এল,বি
রাজশাহী আইন মহাবিদ্যালয়।
প্রধান কার্যালয়
রাজপাড়া, রাজশাহী কোর্ট।
বিজ্ঞাপন শাখা- দূর্গাপুর, রাজশাহী।
মোবাইলঃ ০১৭৫৯০১২৩৫৯,০১৭১৬৯০২৫৩৯
https://dainikcrimenews24.com/