October 21, 2026, 4:56 pm
শিরোনাম :
লালপুরে জমি নিয়ে বিরোধ বাড়ি-দোকানে হামলা, বৃদ্ধাকে কুপিয়ে লাখ লাখ টাকা লুটের অভিযোগ প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী আগমন উপলক্ষে ছাত্রদল নেতা বুলেটের স্বাগত মিছিল মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন হিন্দুদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের-নাটোরে হুইপ দুলু যারা সময় মতো হাসপাতালে আসবে না তাদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে-নাটোরে হুইপ দুলু নাটোরে বড়হরিশপুরে চেয়ারম্যান প্রার্থী মাহাতাব আলী বিশ্বাসের মতবিনিময় সভা বিএনপি সরকার যে প্রতিশ্রুতি দেয় সে প্রতিশ্রুতি পালন করে-নাটোরে হুইপ দুলু নাটোরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এসআরবি’র প্রেস ব্রিফিং হিন্দুদের সর্বাত্মক সহযোগিতা করতে হবে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ-নাটোরে হুইপ দুলু নাটোরে বিশ্ব ডাক দিবস উদযাপন উপলক্ষ্যে চিঠি উৎসব ও স্ট্যাম্প প্রদর্শনী পালন ভিসা আবেদনকারীদের দালাল থেকে সতর্ক থাকার পরামর্শ সহকারী হাইকমিশনারের

যারা সময় মতো হাসপাতালে আসবে না তাদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে-নাটোরে হুইপ দুলু

নাটোর প্রতিনিধিঃ

নাটোর প্রতিনিধিঃ

জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আমি হাসপাতালে আসছি আমি অত্যন্ত দুঃখজনক যেটা মনে করি। নাটোরে হাসপাতাল মাত্র ১০০ বেডের যা সরকার কর্তৃক অনুমোদিত কিন্তু ২৫০ বেড হিসেবে এটি চালনা হয়। কিন্তু এখানে ম্যান পাওয়ার, ওষুধ,খাবার দেওয়ার ১০০ জনেরই বরাদ্দ। দেখলাম ৯০০ জন এই ৯০০ জন পেশেন্টকে ১০০ জনার খাবার খাওয়ানো অত্যন্ত কষ্টদায়ক।

এটা আমি আপনাদের মাধ্যমে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর দৃষ্টি, আমি বলতে চাই এই এলাকার নির্বাচিত সংসদ সদস্য হিসেবে, কারণ বর্তমান সরকার জনগণের সরকার জবাবদিহিতা সরকার, কারণ আমার ভোটাররা আমার নির্বাচিত এলাকার জনগণ একটু মানবতার জীবন জীবিকা করছে। কারণ এই ১০০ জনের ম্যানপাওয়ার ১০০ জনের মেডিসিন ৯০০ জন দিয়ে হয় না। আমাকে অনেক পেশেন্ট বলেছে, তারা খাবার ও পায় না,এটা দুঃখজনক।

তবে যেটা দুঃখজনক আমি মনে করি হাসপাতালে বাথরুম গুলো অনেক অপরিষ্কার এটা আমি নির্দেশ দিয়ে রাখছি সর্বক্ষণিকভাবে কারণ হাসপাতলের বাথরুম যদি অপরিষ্কার হয় রোগী এমনি অসুস্থ হয়ে যাবে এবং আমি আরেকটি জিনিস দেখলাম যে সমস্ত ডাক্তাররা বা এখানকার স্টাফ সকাল আটটার মধ্যে আসার কথা অনেকে আসে নাই। আমি এখানে সাড়ে আটটা নয়টা পর্যন্ত অপেক্ষা করলাম অনেক ডাক্তারও আসে নাই।

আমি সিভিল সার্জন কে অনুরোধ করে যাচ্ছি। যারা নির্ধারিত সময়ের মধ্যে হাসপাতালে উপস্থিত হয়নি কারণ হাসপাতালে ডাক্তারের দায়িত্ব সবচেয়ে বেশি আমি তাদের বিরুদ্ধে শোকজ এর অনুরোধ করে গেলাম। যারা এই নির্ধারিত সময়ের মধ্যে উপস্থিত হয়নি এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অনুরোধ বা নির্দেশ দিয়ে গেলাম।

তিনি আরো বলেন,আমি আশা করি যে সমস্ত স্টাফ যারা সরকারি বেতন সুযোগ-সুবিধা ভোগ করবে যে সমস্ত ডাক্তার সরকারি সুযোগ-সুবিধা ভোগ করবে সময় মত আমাদের রোগীর সেবা দেবে না তাদের বিরুদ্ধে অবশ্যই আইনগত শোকজ প্রয়োজনে তাদেরকে সাসপেন্ড করার অনুরোধ করে যাচ্ছি ।

আজ রবিবার সকালে আকস্মিকভাবে ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল পরিদর্শন কালে তিনি এসব কথা বলেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাটোরের সিভিল সার্জন ডাঃ মশিউর রহমান, আর এম ও ডাঃ মাহাবুবুর রহমান, সহ হাসপাতালের ষ্টার্ফ ও বিএনপির নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ