September 18, 2026, 11:38 pm
শিরোনাম :
বাগমারা উপজেলা প্রেসক্লাবের প্রধান কার্যালয় উদ্বোধন নগরীর কাশিয়াডাঙ্গা থানা ও কেশবপুর পুলিশ ফাঁড়ির মাদক বিরোধী অভিযান:গ্রেফতার শতাধিক নাটোর জেলা পর্যায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার সাগর-রুনির হত্যার বিচার ও সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন জমকালো আয়োজনে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত দুর্গাপুরে মতবিনিময় সভা: সবার সম্মিলিত প্রচেষ্টায় গড়ে উঠুক নিরাপদ, বাল্যবিবাহ ও মাদকমুক্ত দেশ—সাবেক মেয়র সাইদুর মন্টু নাটোরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের সমাপনী ও পুরস্কার বিতরণ নাটোরে দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বিশেষ কর্মসূচির শুভ উদ্বোধন নাটোরে ডায়রিয়ায় শতাধিক রোগী সদর হাসপাতালে ভর্তি নাটোরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাগমারা উপজেলা প্রেসক্লাবের প্রধান কার্যালয় উদ্বোধন

নিজস্ব প্রতিনিধিঃ

নিজস্ব প্রতিনিধিঃ

রাজশাহীর বাগমারা উপজেলা প্রেসক্লাবের প্রধান কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে। গত কাল বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ১২টার সময় একটি র‍্যালি বের হয়ে উপজেলা চত্বর ও ভবানীগঞ্জ পৌরসভা সহ বিভিন্ন সড়ক দক্ষিণ শেষে র‍্যালিটি প্রেসক্লাব কার্যালয়ে শেষ হয় এবং প্রেসক্লাবে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাগমারা উপজেলা বিএনপির আহ্বায়ক ডিএম জিয়াউর রহমান জিয়া তিনি প্রেসক্লাবের প্রধান কার্যালয় শুভ উদ্বোধন ঘোষণা করেন।

বাগমারা উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এবং দৈনিক যুগান্তর ও দৈনিক সোনালী সংবাদ-এর প্রতিনিধি আবু বক্কার সুজনের সভাপতিত্বে এবং প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, দৈনিক ডেসটিনি পত্রিকার বাগমারা প্রতিনিধি ও ক্রাইম নিউজ প্রতিক্ষণের মফস্বল সম্পাদক মো. মিজানুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য দেন ভবানীগঞ্জ পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুর রাজ্জাক, উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান চঞ্চল, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব অধ্যাপক শামসুজ্জোহা বাদশা, প্রেসক্লাবের উপদেষ্টা জাহাঙ্গীর আলম, মাস্টার ফরিদ উদ্দিন, মাহিদুর রহমান, নাসির উদ্দিন ও আব্দুল জলিল।

ভবানীগঞ্জ নিউমার্কেট বণিক সমিতির সভাপতি অধ্যক্ষ ড. মো. ওয়ারেছ আলী, সাধারণ সম্পাদক জুলফিকার আলী ভুট্টু, উপজেলা তাঁতী দলের আহ্বায়ক মামুনুর রশিদ, প্রেসক্লাবের সহসভাপতি আব্দুল খালেক, যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম, গোয়ালকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল মুকুল, গোয়ালকান্দি ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আসাদুল ইসলাম এবং মাওলানা মো. মকলেছুর রহমান মুকুল প্রমুখ।

বক্তারা বলেন, একটি এলাকার উন্নয়ন, জনস্বার্থের বিষয় তুলে ধরা এবং সাধারণ মানুষের কথা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাগমারা উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যালয় থেকে সাংবাদিকদের পেশাগত কার্যক্রম আরও গতিশীল হবে এবং স্থানীয় সংবাদ সংগ্রহ ও পরিবেশনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথি, সাংবাদিক ও সর্বস্তরের মানুষের সম্মানে প্রেসক্লাবের পক্ষ থেকে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি সফল করতে সার্বিকভাবে তত্ত্বাবধান করেন কৃষকদল নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী মনিরুজ্জামান চঞ্চল। দোয়া ও মোনাজাতের মাধ্যমে বাগমারা উপজেলা প্রেসক্লাবের সার্বিক উন্নতি ও সমৃদ্ধি কামনা করা হয়। দোয়া ও মোনাজাত শেষে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ