October 31, 2026, 5:01 pm
শিরোনাম :
বাগমারা থানায় বৈধ নিকাহ রেজিস্টারার বাল্যবিবাহ নিবন্ধনের ছড়াছড়ি দুর্গাপুরে বিশ্ব হাতধোয়া দিবস-২০২৬ উদযাপিত ‎ ‎ নাটোরে লগি বৈঠার খুনিদের ফাঁসির দাবিতে নাটোরে বিক্ষোভ মিছিল সমাবেশ দূর্গাপুরে রাসায়নিক সার জব্দ , ভ্যান চালকের জরিমানা রাজশাহীতে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল শীতের আগমনে দূর্গাপুরে ব্যস্ত গাছিরা: শুরু হয়েছে খেজুরের রস সংগ্রহের উৎসব লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে ৩ জুয়াড়ি গ্রেফতার, মোবাইল উদ্ধার প্রধানমন্ত্রীর প্রেস সচিবের স্টাফ পরিচয়ে প্রতারণা, নাটোরের সাবেক ছাত্রলীগ নেতা আবু হুরায়রা গ্রেফতার বিজয়া দশমীতে নাটোরে দুর্গাপূজার সমাপ্তি, জয়কালি দিঘিতে প্রতিমা বিসর্জন লালপুরে জমি নিয়ে বিরোধ বাড়ি-দোকানে হামলা, বৃদ্ধাকে কুপিয়ে লাখ লাখ টাকা লুটের অভিযোগ

নাটোরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপনী পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

নাটোর প্রতিনিধি, গোলাম গাউসঃ

নাটোর প্রতিনিধি, গোলাম গাউসঃ

“বৃক্ষ রোপনের সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্য নিয়ে নাটোরে জেলা স্টেডিয়ামে সামনে ১০ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয় জেলা প্রশাসন ও বন বিভাগ নাটোরের আয়োজনে এই বৃক্ষ মেলার সমাপনী আলোচনা সভার ক্রেস্ট ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং পুরস্কার তুলেদেন সম্মানিত জেলা প্রশাসক জনাব আসমা শাহীন ।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল হায়াত, নাটোর এস এফ এনটিসি বন বিভাগের ফরেস্ট রেঞ্জার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম, নাটোর সদর ও নলডাঙ্গা ফরেস্ট ডেপুটি রেঞ্জার কর্মকর্তা সত্যেন্দ্রনাথ,লালপুর ও বাগাতিপাড়া উপজেলার ফরেস্ট কর্মকর্তা এবিএম আব্দুল্লাহ প্রমুখ সহ গন্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে ১০দিনব্যাপি বৃক্ষ অভিযোগ ও বৃক্ষমেলা বিজয়ীদের হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেওয়া হয়।

এসময় নাটোর এন এস সরকারী কলেজের পিছনের আরিফুল ইসলাম প্রদর্শনী নার্সারির মালিক ১ম স্থান অধিকার করেছেন, নলডাঙ্গা উপজেলার পিপরুল সবুজ নার্সারির মালিক আশরাফ আলী দ্বিতীয় স্থান অধিকার করেছেন, তৃতীয় স্থান অধিকার করেছে যৌথভাবে, দিবা নার্সারির মালিক ইমাম হাসান এন এস সরকারী কলেজের পূর্বে ও আধুনিক স্টেডিয়াম মার্কেট নাটোর ইকো গ্রিন এগ্রো মালিক আফরিন সুলতানা ।

উল্লেখ্য, গত ২১ জুলাই জেলা স্টেডিয়ামে সামনে এই বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ