নাটোর প্রতিনিধি,গোলাম গাউসঃ
তরুনদের আশা আকাঙ্খা বাস্তবায়ন করি আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি এই প্রতিপাদ্য নিয়ে বর্ণাঢ্যে শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যে দিয়ে নাটোরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। আজ রবিবার বেলা ১০ টার দিকে ক্যালেক্টরেট ভবনের সামনে থেকে শোভাযাত্রা বের করা হয় শোভাযাত্রাটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও পরিবার পরিকল্পনা এর আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন সম্মানিত জেলা প্রশাসক আসমা শাহীন,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল হায়াত, সিভিল সার্জন মশিউর রহমান, উপ পরিচালক পরিবার পরিকল্পনা মোঃ আনোয়ারুল আজিম,সহ অন্যারা বক্তব্য দেন। এসময় বক্তারা বলেন জনসংখ্যা একটি দেশের শক্তি, তবে সেই জনসংখ্যাকে দক্ষ, সুস্থ, শিক্ষিত ও কর্মক্ষম মানবসম্পদে রূপান্তরিত করতে না পারলে তা উন্নয়নের পথে চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।

বাংলাদেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। এই অগ্রযাত্রা টেকসই করতে পরিবার পরিকল্পনা, মাতৃ ও শিশুস্বাস্থ্য সুরক্ষা, নারীর ক্ষমতায়ন, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য সচেতনতা এবং মানসম্মত শিক্ষার কোনো বিকল্প নেই। একটি পরিকল্পিত পরিবার যেমন একটি সুখী পরিবারের ভিত্তি গড়ে তোলে, তেমনি একটি পরিকল্পিত জনসংখ্যা দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নকে ত্বরান্বিত করে।
আমাদের প্রত্যেকের দায়িত্ব পরিবার পরিকল্পনা সম্পর্কে সচেতন হওয়া, বাল্যবিবাহ প্রতিরোধ করা, নারীর স্বাস্থ্য ও অধিকার নিশ্চিত করা এবং ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ ও শিক্ষিত হিসেবে গড়ে তুলতে একযোগে কাজ করা।
আসুন, বিশ্ব জনসংখ্যা দিবসের এই দিনে আমরা সবাই অঙ্গীকার করি—একটি সচেতন, সুস্থ, দক্ষ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে জনসংখ্যাকে মানবসম্পদে রূপান্তরের লক্ষ্যে নিজ নিজ অবস্থান থেকে কাজ করব।