September 14, 2026, 7:17 pm
শিরোনাম :
দুর্গাপুরে মতবিনিময় সভা: সবার সম্মিলিত প্রচেষ্টায় গড়ে উঠুক নিরাপদ, বাল্যবিবাহ ও মাদকমুক্ত দেশ—সাবেক মেয়র সাইদুর মন্টু নাটোরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের সমাপনী ও পুরস্কার বিতরণ নাটোরে দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বিশেষ কর্মসূচির শুভ উদ্বোধন নাটোরে ডায়রিয়ায় শতাধিক রোগী সদর হাসপাতালে ভর্তি নাটোরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নাটোরের যামিনী ভাদুড়ী সরকারি খালে পোনা মাছ অবমুক্ত আমরা এক কোনো ভেদাভেদ-বৈষম্য থাকবে না ধর্ম যার যার বাংলাদেশটা সবার-নাটোরে হুইপ দুলু যতই সংকট ও ক্রাইসিস আসুক না কেন বিএনপিকে কেউ ধ্বংস করতে পারবে না-নাটোরে হুইপ দুলু নাটোরে সেফটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে শহীদ ইয়াছিনের বাবার করুণ মৃত্যু বিগত দিনে যাহারা দূর্নীতি করেছে সরকারি টাকা পকেটে ঢুকিয়াছে তাকে অবশ্যই জেল খানায় যেতে হবে-নাটোরে হুইপ দুলু

নাটোরে বর্ণাঢ্য আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’এর সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

নাটোর প্রতিনিধি,গোলাম গাউসঃ

নাটোর প্রতিনিধি,গোলাম গাউসঃ

নাটোরে উৎসবমুখর পরিবেশে তৃণমূল পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আজ ৫ মে মঙ্গলবার বিকেলে নাটোর জেলা স্টেডিয়ামে এই ম্যাচ অনুষ্ঠিত হয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠানটি আয়োজন করে নাটোর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলাউদ্দীন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নাটোর জেলা ক্রীড়া অফিসার রাকিবুল হাসান এছামী। প্রতিযোগিতার উদ্বোধনী দিনে কিশোর ও কিশোরী বিভাগের একাধিক সেমিফাইনাল ম্যাচ সম্পন্ন হয়েছে। সকালে কিশোরী কাবাডিতে নাটোর সদর ২২-১৪ পয়েন্টে গুরুদাসপুরকে এবং বাগাতিপাড়া ৩৪-১৬ পয়েন্টে নলডাঙ্গাকে পরাজিত করে।

কিশোরী ফুটবলে গুরুদাসপুর ৪-২ গোলে নলডাঙ্গাকে এবং লালপুর ৬-০ গোলে সিংড়াকে হারিয়ে ফাইনালে ওঠে। বিকেলে কিশোর ফুটবলে বাগাতিপাড়া ৩-১ গোলে বড়াইগ্রামকে এবং নাটোর সদর ৩-০ গোলে লালপুরকে পরাজিত করে। কিশোর কাবাডিতে সিংড়া ৩৪-১৬ পয়েন্টে নাটোর পৌরসভাকে এবং লালপুর ৪৫-১৯ পয়েন্টে বড়াইগ্রামকে পরাজিত করে।

‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’—এই স্লোগানকে সামনে রেখে এবারের প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হচ্ছে। তৃণমূল থেকে দক্ষ খেলোয়াড় তৈরির লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে বিপুল সংখ্যক ক্রীড়ামোদী দর্শক উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ