September 13, 2026, 4:06 pm
শিরোনাম :
নাটোরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের সমাপনী ও পুরস্কার বিতরণ নাটোরে দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বিশেষ কর্মসূচির শুভ উদ্বোধন নাটোরে ডায়রিয়ায় শতাধিক রোগী সদর হাসপাতালে ভর্তি নাটোরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নাটোরের যামিনী ভাদুড়ী সরকারি খালে পোনা মাছ অবমুক্ত আমরা এক কোনো ভেদাভেদ-বৈষম্য থাকবে না ধর্ম যার যার বাংলাদেশটা সবার-নাটোরে হুইপ দুলু যতই সংকট ও ক্রাইসিস আসুক না কেন বিএনপিকে কেউ ধ্বংস করতে পারবে না-নাটোরে হুইপ দুলু নাটোরে সেফটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে শহীদ ইয়াছিনের বাবার করুণ মৃত্যু বিগত দিনে যাহারা দূর্নীতি করেছে সরকারি টাকা পকেটে ঢুকিয়াছে তাকে অবশ্যই জেল খানায় যেতে হবে-নাটোরে হুইপ দুলু নাটোর জেলা আন্তর্জাতিক ফিদে র্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতা উদ্বোধন

দুর্গাপুরে জ্বালানি তেলের দোকানে অভিযান, মামলা ও জরিমানা

দুর্গাপুর (রাজশাহী) প্রতিবেদকঃ

দুর্গাপুর (রাজশাহী) প্রতিবেদকঃ

রাজশাহীর দুর্গাপুরে জ্বালানি তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি এবং অধিক মূল্যে বিক্রির অভিযোগে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (৪ এপ্রিল) সকালে উপজেলার আলিপুর বাজারে পরিচালিত এ অভিযানে অনিয়মের সুস্পষ্ট প্রমাণ পাওয়ায় তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হয়।

অভিযান চলাকালে প্রায় ৫০০ লিটার জ্বালানি তেল অবৈধভাবে মজুদ অবস্থায় উদ্ধার করা হয়। এসময় দীর্ঘ সময় বাজারে তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করে সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলার অভিযোগও উঠে আসে। পরে উদ্ধারকৃত তেল ঘটনাস্থলে উপস্থিত ক্রেতাদের মাঝে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়।

উপজেলা প্রশাসন সুত্রে জানায়, অধিক মূল্যে তেল বিক্রি, অবৈধ মজুদ এবং সরকারি নির্দেশনা অমান্য করার দায়ে বাচ্চু ট্রেডার্সের সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪০ ধারায় একটি মামলা ও ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এব্যাপরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা নূর তানজু বলেন, “জ্বালানি তেল অবৈধভাবে মজুত করে কৃত্রিম সংকট তৈরি করা ও বেশি দামে বিক্রি করা একটি শাস্তিযোগ্য অপরাধ। এ ধরনের অনিয়ম বন্ধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ