September 15, 2026, 9:21 pm
শিরোনাম :
সাগর-রুনির হত্যার বিচার ও সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন জমকালো আয়োজনে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত দুর্গাপুরে মতবিনিময় সভা: সবার সম্মিলিত প্রচেষ্টায় গড়ে উঠুক নিরাপদ, বাল্যবিবাহ ও মাদকমুক্ত দেশ—সাবেক মেয়র সাইদুর মন্টু নাটোরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের সমাপনী ও পুরস্কার বিতরণ নাটোরে দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বিশেষ কর্মসূচির শুভ উদ্বোধন নাটোরে ডায়রিয়ায় শতাধিক রোগী সদর হাসপাতালে ভর্তি নাটোরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নাটোরের যামিনী ভাদুড়ী সরকারি খালে পোনা মাছ অবমুক্ত আমরা এক কোনো ভেদাভেদ-বৈষম্য থাকবে না ধর্ম যার যার বাংলাদেশটা সবার-নাটোরে হুইপ দুলু যতই সংকট ও ক্রাইসিস আসুক না কেন বিএনপিকে কেউ ধ্বংস করতে পারবে না-নাটোরে হুইপ দুলু

জামায়াত ক্ষমতায় গেলে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে-ডা.শফিকুর রহমান

নাটোর প্রতিনিধি,গোলাম গাউসঃ

নাটোর প্রতিনিধি,গোলাম গাউসঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা.শফিকুর রহমান বলেছেন, এবারের নিবার্চনে জনগনের ভোটে আল্লাহ জামায়াতে ইসলামীকে ক্ষমতায় নিলে সকলের জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে।

বৃহস্পতিবার সন্ধ্যায় নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ মাঠে জেলা ১১দলীয় জোট আয়োজিত নির্বাচনী বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা.শফিকুর রহমান এসব কথা বলেন। নাটোর জেলা জামায়াতের আমির অধ্যাপক ড. মীর নুরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক
অধ্যাপক মোঃ সাদেকুর রহমানের সঞ্চালনায় সম্মেলনে

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ মোঃ শাহাবুদ্দিন, রাজশাহী বিভাগীয় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিপি ইব্রাহীম রনি,ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিএস এস এম ফরহাদ, নাটোর জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মোঃ ইউনুস আলী, অধ্যক্ষ দেলোয়ার হোসেন খান, সহকারী সেক্রেটারী মাওলানা আব্দুল হাকিম ও আতিকুল ইসলাম রাসেল এবং জেলা ছাত্রশিবিরের সভাপতি জাহিদ হাসান প্রমুখ।

বক্তব্য শেষে ডা.শফিকুর রহমান নাটোর-১ আসনের জামায়াতে প্রার্থী আবুল কালাম আজাদ, নাটোর-২ আসনের জামায়াতের প্রার্থী জেলা নায়েবে আমির অধ্যাপক মোঃ ইউনুস আলী, নাটোর-৪ আসনের জামায়াতের প্রার্থী মাওলানা আব্দুল হাকিম ও নাটোর-৩ আসনের জোট মনোনীত প্রার্থী এনসিপির জেলা সদস্য সচিব এস এম জার্জিস কাদির বাবুকে পরিচয় করিয়ে তাদের হাতে দলীয় পত্রিক তুলে দেন। এর আগে তিনি রাজশাহী,চাপাইনবাবগঞ্জ ও নওগাঁ নিবার্চনী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

তিনি আরো বলেন, আমরা ১১ দলের প্রতীক নিয়ে এসেছি। আপনারা কি জয় যুক্ত করার পক্ষে, আপনারা ভোট দিলে, সবাই আমরা একত্র হয়ে ইনশাআল্লাহ আগামী বিজয় আমরা ছিনিয়ে নিয়ে আসবো। এ বিজয় কোন দলের নয় কোন গোষ্ঠীর নয় কোন পরিবারের নয়,এ বিজয় পুরো জাতির।

ডা.শফিকুর রহমান আরো বলেন, আওয়ামী লীগ এই দেশের ১৮ কোটি মানুষকে প্রতিপক্ষ ভেবে নির্যাতন করেছে। মানুষের জন্য তাদের মায়া ভালোবাসা ছিলো না বলেই আন্দোলনের সময় নির্বিচারে ছাত্র-জনতার বুকে গুলি চালিয়েছে। জামায়াত এই আন্দোলনের সকল শহীদদের বাড়িতে পৌঁছাতে চেষ্টা করেছে। সকল আহতদের পাশে সাধ্য
মতো দাঁড়িয়েছে। অন্তবর্তি সরকারকে আরো আন্তরিকাতর সাথে আহতদের পাশে দাঁড়ানোর দাবী জানান। তিনি আশা করে দ্রততম সময়ে প্রয়োজনীয় সংস্কার করে এই সরকার ভোটের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে যার যার জায়গায় চলে যাবেন।

তিনি জামায়াত ও ছাত্র শিবিরের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, মানুষের আস্থার দাম দিতে হবে। দূর্নীতিবাজ, চাঁদাবাজ হওয়া যাবে না। ঘুষ ও কেলেংকারীকে প্রশয় দেয়া যাবে না। মানুষের ভালোবাসার মূল্য দিতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ