October 28, 2026, 2:19 am
শিরোনাম :
দূর্গাপুরে রাসায়নিক সার জব্দ , ভ্যান চালকের জরিমানা রাজশাহীতে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল শীতের আগমনে দূর্গাপুরে ব্যস্ত গাছিরা: শুরু হয়েছে খেজুরের রস সংগ্রহের উৎসব লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে ৩ জুয়াড়ি গ্রেফতার, মোবাইল উদ্ধার প্রধানমন্ত্রীর প্রেস সচিবের স্টাফ পরিচয়ে প্রতারণা, নাটোরের সাবেক ছাত্রলীগ নেতা আবু হুরায়রা গ্রেফতার বিজয়া দশমীতে নাটোরে দুর্গাপূজার সমাপ্তি, জয়কালি দিঘিতে প্রতিমা বিসর্জন লালপুরে জমি নিয়ে বিরোধ বাড়ি-দোকানে হামলা, বৃদ্ধাকে কুপিয়ে লাখ লাখ টাকা লুটের অভিযোগ প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী আগমন উপলক্ষে ছাত্রদল নেতা বুলেটের স্বাগত মিছিল মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন হিন্দুদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের-নাটোরে হুইপ দুলু যারা সময় মতো হাসপাতালে আসবে না তাদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে-নাটোরে হুইপ দুলু

নাটোরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী পালিত

নাটোর প্রতিনিধি,গোলাম গাউসঃ

নাটোর প্রতিনিধি,গোলাম গাউসঃ

নাটোরে সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদ আছর আলাইপুর জেলা বিএনপির কার্যালয়ে জেলা বিএনপির আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক ও জেলা পরিষদের প্রশাসক রহিম নেওয়াজ, জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ,যুগ্ন আহবায়ক মোস্তাফিজুর রহমান শাহিন,সাইফুল ইসলাম আফতাব, জিল্লুর রহমান খান বাবুল চৌধুরি, জেলা বিএনপির সদস্য বেগম সুফিয়া হক, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম।

সাবেক পৌর মেয়র শেখ এমদাদুল হক আল মামুন,হাবিবুর রহমান হেলাল, জেলা বিএনপির সদস্য শহিদুল ইসলাম বাচ্চু, জেলা বিএনপির নেতা নাসিম খান,শহিদুল্লাহ সোহেল, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, রফিকুল ইসলাম মাষ্টার মোঃ মেহেদী হাসান আহবায়ক জাসাস নাটোর জেলা শাখা সহ জেলা বিএনপির ও যুবদল,ছাত্রদল এবং বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় বক্তারা বলেন,বেগম খালেদা জিয়া শুধু বিএনপির চেয়ারপারসন ছিলেন না, তিনি বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর রাজনৈতিক আদর্শ ও গণতন্ত্রের জন্য সংগ্রামকে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি। আলোচনা সভা শেষে তার রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ