August 1, 2026, 1:54 pm
শিরোনাম :
নাটোরে জুলাই সনদ বাস্তবায়ন আইন শৃঙ্খলার অবনতি ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে জামায়াতের গণমিছিল লেখাপড়ার বিকল্প নাই লেখাপড়া না করলে বড় হওয়া যাবেনা-নাটোরে হুইপ দুলু নাটোরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপনী পুরস্কার বিতরণ অনুষ্ঠিত দুর্গাপুরে মাদকদ্রব্য ও চোরাই মালসহ দুই জন গ্রেফতার নাটোরে জনতা ব্যাংকের ‘বাংলা কিউআর কোড’ উদ্বোধন দূর্গাপুর সর্ব স্তরের জনগনের দোয়া মেম্বার পদপ্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক-হালিম ইসলাম ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লেটের নাটোর সফর! প্রত্নতাত্বিকদের সাথে কাজ করবে ফ্রান্স দুর্গাপুর উপজেলা জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নাটোর পৌরসভায় ফলস,বনজ ও ঔষধি গাছ ও পথচাষিদের মাঝে চারা বিতরণ দুর্গাপুরে রাত্রিতে বাসগৃহে দুর্ধর্ষ চুরি মালামাল উদ্ধার গ্রেফতার-৩

নাটোরে জুলাই সনদ বাস্তবায়ন আইন শৃঙ্খলার অবনতি ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে জামায়াতের গণমিছিল

নাটোর জেলা প্রতিনিধিঃ

নাটোর জেলা প্রতিনিধিঃ

নাটোরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গণভোটেরায়, জুলাই সনদ বাস্তবায়ন,আইন শৃঙ্খলার চরম অবনতি, তেল, গ্যাস, বিদ্যুৎ ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে জেলা জামায়াতের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (০১ আগষ্ট) বেলা দশটায় নাটোর প্রেসক্লাবের সামনে থেকে জেলা জামায়াতের উদ্যোগে একটি বিশাল গণমিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে পূনরাই সেখানে গিয়ে শেষ হয়।

বিক্ষোব মিছিল পূর্ববর্তী সমাবেশে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ আতিকুল ইসলাম রাসেলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নাটোর জেলা জামায়াতের আমীর ড.মীর নুরুল ইসলাম, জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মোঃ ইউনুস আলী, জেলা সেক্রেটারী অধ্যাপক সাদেকুর রহমান, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আব্দুল হাকিম,শহর আমীর রাশেদুল ইসলাম, সদর আমীর অধ্যাপক মীর নুরুন্নবী ও ছাত্র শিবিরের জেলা সভাপতি আবু সাঈদ রনি সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, জুলাই সনদ বাস্তবায়ন এখন সময়ের দাবি। হাজারো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে দ্বিতীয় স্বাধীনতা। কিন্তু বিএনপি জোট সরকার গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নে তালবাহানা করছে। অথচ জুলাই শহীদদের কারণেই তারা আজ সরকারী দল হিসেবে রাষ্ট্র পরিচালনা করছে।

বক্তারা আরো বলেন, বিএনপি সরকার গঠনের পর তেল, গ্যাস,বিদ্যুৎ ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতি,ও আইন শৃঙ্খলার চরম অবনতির কারণে জনজীবন আজ অতিষ্ঠ। আপনারা জনগণের ভাষা বোঝার চেষ্টা করুন, নাহলে জনগণ ফ্যাসিস্ট আওয়ামী লীগের মত পরিনতি করবে।

বক্তারা আরো বলেন, গণভোটের রায় বাস্তবায়ন তেল, গ্যাস, বিদ্যুৎ, বিভিন্ন দ্রব্যমূল্যের উর্ধগতি ও আইন শৃঙ্খলা অবনতি রোধ ও মানবিক বাংলাদেশ গড়ার স্বপ্ন পূরণের জন্য দেশপ্রেমিক ও মুক্তিকামী জনতাকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে।

সরকারকে উদ্দেশ্য করে বক্তারা বলেন, দ্রুত গণভোটের রায় বাস্তবায়ন তেল,গ্যাস, বিদ্যুৎ, বিভিন্ন দ্রব্যমূল্যের উর্ধগতি ও আইন শৃঙ্খলা অবনতি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। অন্যথায় গণভোটের রায়, জুলাই সনদ বাস্তবায়নে আপামর দেশের বিপ্লবী জনগণ বিএনপি সরকারকে বাধ্য করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ