September 11, 2026, 11:57 am
শিরোনাম :
নাটোরে ডায়রিয়ায় শতাধিক রোগী সদর হাসপাতালে ভর্তি নাটোরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নাটোরের যামিনী ভাদুড়ী সরকারি খালে পোনা মাছ অবমুক্ত আমরা এক কোনো ভেদাভেদ-বৈষম্য থাকবে না ধর্ম যার যার বাংলাদেশটা সবার-নাটোরে হুইপ দুলু যতই সংকট ও ক্রাইসিস আসুক না কেন বিএনপিকে কেউ ধ্বংস করতে পারবে না-নাটোরে হুইপ দুলু নাটোরে সেফটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে শহীদ ইয়াছিনের বাবার করুণ মৃত্যু বিগত দিনে যাহারা দূর্নীতি করেছে সরকারি টাকা পকেটে ঢুকিয়াছে তাকে অবশ্যই জেল খানায় যেতে হবে-নাটোরে হুইপ দুলু নাটোর জেলা আন্তর্জাতিক ফিদে র্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতা উদ্বোধন নাটোরে মাসব্যাপি গ্রামীন কুটিরশিল্প ও পন্য মেলার শুভ উদ্বোধন নাটোরে পবিত্র মিলাদুন্নবী জোশনে জুলুস উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা

নাটোরের ইসলামী হাসপাতালে অভিযান, অস্বাস্থ্যকর পরিবেশে ১ লাখ টাকা জরিমানা

নাটোর প্রতিনিধি,গোলাম গাউসঃ

নাটোর প্রতিনিধি,গোলাম গাউসঃ

নাটোর শহরের চকরামপুর এলাকায় অবস্থিত ইসলামী হাসপাতালে অস্বাস্থ্যকর পরিবেশ ও বিভিন্ন অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত পরিচালিত অভিযানে হাসপাতালের অপারেশন থিয়েটার (ওটি) রুম অপরিচ্ছন্ন, নোংরা ও অস্বাস্থ্যকর অবস্থায় পাওয়া যায়। এছাড়াও হাসপাতালের সার্বিক সেবা ব্যবস্থাপনায় বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনা লক্ষ্য করেন ভ্রাম্যমাণ আদালত।

এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় হাসপাতাল কর্তৃপক্ষকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়মের পুনরাবৃত্তি না করার অঙ্গীকারে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে লিখিত মুচলেকা নেওয়া হয়।

অভিযান পরিচালনাকারীরা হাসপাতাল কর্তৃপক্ষকে সার্বিক সেবার মান উন্নয়ন, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেন। নির্দেশনা অমান্য করলে প্রচলিত আইন অনুযায়ী আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করা হয়।

নাটোরের জেলা প্রশাসনের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন নাটোর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফরহাদ আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন এবং নাটোর সদর থানা পুলিশের চৌকস পুলিশ সদস্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ