July 30, 2026, 10:46 am
শিরোনাম :
দুর্গাপুরে মাদকদ্রব্য ও চোরাই মালসহ দুই জন গ্রেফতার নাটোরে জনতা ব্যাংকের ‘বাংলা কিউআর কোড’ উদ্বোধন দূর্গাপুর সর্ব স্তরের জনগনের দোয়া মেম্বার পদপ্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক-হালিম ইসলাম ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লেটের নাটোর সফর! প্রত্নতাত্বিকদের সাথে কাজ করবে ফ্রান্স দুর্গাপুর উপজেলা জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নাটোর পৌরসভায় ফলস,বনজ ও ঔষধি গাছ ও পথচাষিদের মাঝে চারা বিতরণ দুর্গাপুরে রাত্রিতে বাসগৃহে দুর্ধর্ষ চুরি মালামাল উদ্ধার গ্রেফতার-৩ নাটোরে ১১ দলের জুলাই গণঅভ্যুত্থান শীর্ষক সেমিনার অনুষ্ঠিত দুর্গাপুরে মাদকের আসামী সহ গ্রেফতার-৩ দুর্গাপুরে নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময়

নাটোরে ২লক্ষ ৪৮ হাজার ৫৯৫ জন শিশু পাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

নাটোর প্রতিনিধি,গোলাম গাউসঃ

নাটোর প্রতিনিধি,গোলাম গাউসঃ

নাটোর জেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম শুরু হয়েছে।
জেলার ৫২টি ইউনিয়ন ও ওয়ার্ডে স্থাপিত মোট ১হাজার ৩শ ৮৮টি কেন্দ্রের মাধ্যমে আজ রবিবার(২৮জুন)সকাল ৮টা থেকে এ কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক আসমা শাহীন। এবারের ক্যাম্পেইনে নাটোর জেলায় মোট ২লক্ষ ৪৮ হাজার ৫৯৫ জন শিশুকে এই ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

নাটোর শহরের বজ্র সুন্দরী স্বাস্থ্য কমপ্লেক্স জেলা প্রশাসক আসমা শাহীন এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক, জেলা সিভিল সার্জন ডাঃ মুহাম্মদ মশিউর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরিফ হোসেন, সহ জেলা প্রশাসন ও জেলা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা গণ।

সিভিল সার্জন মোঃ মশিউর রহমান জানান, সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা অনুযায়ী ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। শিশুদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, রাতকানা রোগ প্রতিরোধ এবং পুষ্টিহীনতা দূরীকরণে ভিটামিন ‘এ’ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ