July 29, 2026, 7:55 am
শিরোনাম :
নাটোরে জনতা ব্যাংকের ‘বাংলা কিউআর কোড’ উদ্বোধন দূর্গাপুর সর্ব স্তরের জনগনের দোয়া মেম্বার পদপ্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক-হালিম ইসলাম ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লেটের নাটোর সফর! প্রত্নতাত্বিকদের সাথে কাজ করবে ফ্রান্স দুর্গাপুর উপজেলা জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নাটোর পৌরসভায় ফলস,বনজ ও ঔষধি গাছ ও পথচাষিদের মাঝে চারা বিতরণ দুর্গাপুরে রাত্রিতে বাসগৃহে দুর্ধর্ষ চুরি মালামাল উদ্ধার গ্রেফতার-৩ নাটোরে ১১ দলের জুলাই গণঅভ্যুত্থান শীর্ষক সেমিনার অনুষ্ঠিত দুর্গাপুরে মাদকের আসামী সহ গ্রেফতার-৩ দুর্গাপুরে নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময় নাটোরে দূর্নীতি প্রতিরোধে,র‍্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

শহীদ পাইলট তৌকির ইসলামের নামে বিমানবন্দর চত্বর নামকরণের দাবিতে রাসিক প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান

রাজশাহী জেলা প্রতিনিধিঃ

রাজশাহী জেলা প্রতিনিধিঃ

রাজশাহীর কৃতি সন্তান ও বাংলাদেশ বিমান বাহিনীর শহীদ পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের নামে বিমানবন্দর, সড়ক অথবা চত্বরের নামকরণের দাবিতে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটনের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সিটি কর্পোরেশন কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেন মহানগরীর ১৫ নম্বর ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা তোহরুল ইসলাম।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম ২০২৫ সালের ২১ জুলাই প্রশিক্ষণ বিমানের পাইলট হিসেবে দায়িত্ব পালনকালে দুর্ঘটনায় শাহাদাত বরণ করেন। তিনি বাংলাদেশ বিমান বাহিনীর একজন মেধাবী ও দায়িত্বশীল কর্মকর্তা ছিলেন এবং দেশের আকাশসীমার নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন।

দেশের জন্য আত্মোৎসর্গকারী এই বীর সেনা কর্মকর্তার স্মৃতি সংরক্ষণ এবং তাঁর প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের লক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশন এলাকার কোনো বিমানবন্দর, সড়ক অথবা চত্বর তাঁর নামে নামকরণ করা হলে তা হবে একটি গৌরবময় উদ্যোগ। পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্ম তাঁর দেশপ্রেম, সাহসিকতা ও আত্মত্যাগ থেকে অনুপ্রাণিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ