September 12, 2026, 2:33 pm
শিরোনাম :
নাটোরে দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বিশেষ কর্মসূচির শুভ উদ্বোধন নাটোরে ডায়রিয়ায় শতাধিক রোগী সদর হাসপাতালে ভর্তি নাটোরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নাটোরের যামিনী ভাদুড়ী সরকারি খালে পোনা মাছ অবমুক্ত আমরা এক কোনো ভেদাভেদ-বৈষম্য থাকবে না ধর্ম যার যার বাংলাদেশটা সবার-নাটোরে হুইপ দুলু যতই সংকট ও ক্রাইসিস আসুক না কেন বিএনপিকে কেউ ধ্বংস করতে পারবে না-নাটোরে হুইপ দুলু নাটোরে সেফটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে শহীদ ইয়াছিনের বাবার করুণ মৃত্যু বিগত দিনে যাহারা দূর্নীতি করেছে সরকারি টাকা পকেটে ঢুকিয়াছে তাকে অবশ্যই জেল খানায় যেতে হবে-নাটোরে হুইপ দুলু নাটোর জেলা আন্তর্জাতিক ফিদে র্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতা উদ্বোধন নাটোরে মাসব্যাপি গ্রামীন কুটিরশিল্প ও পন্য মেলার শুভ উদ্বোধন

দুর্গাপুরে ভূমি সেবা মেলা উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধিঃ

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধিঃ

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, নিরাপদ ভূমি এবং সমৃদ্ধ ভবিষ্যৎ’।” প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর দুর্গাপুরে ভূমি সেবা মেলা ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ভার্চুয়ালি দেশব্যাপী ভূমি মেলা ২০২৬-এর শুভ উদ্বোধন করেন। এরই অংশ হিসেবে দুর্গাপুর উপজেলা ভূমি অফিসের আয়োজনে উপজেলা ভূমি অফিস চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ভূমি অফিস চত্বরে এসে শেষ হয়।

র‍্যালিতে স্থানীয় বিভিন্ন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক ও সেবাগ্রহীতারা অংশ নেন। পরে উপজেলা ভূমি অফিস কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সহকারী কমিশনার (ভূমি) লায়লা নূর তানজুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাশতুরা আমিনা।

আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান সরকারের ডিজিটাল ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে ভূমি সেবাকে আধুনিকায়ন করা হয়েছে। এখন ঘরে বসেই নাগরিকরা ই-নামজারি, খতিয়ান উত্তোলন ও ভূমি উন্নয়ন কর প্রদান করতে পারছেন। ভূমি সংক্রান্ত সেবায় স্বচ্ছতা ও হয়রানিমুক্ত পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন কাজ করছে।

সভাপতির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) লায়লা নূর তানজু বলেন, ভূমি সেবা সপ্তাহ আয়োজনের মূল উদ্দেশ্য হলো সাধারণ মানুষকে সচেতন করা এবং সরাসরি সেবাসমূহ জনগণের কাছে পৌঁছে দেওয়া। ডিজিটাল ল্যান্ড সিস্টেম চালুর ফলে জালিয়াতি ও অনিয়মের সুযোগ কমে এসেছে। কোনো ধরনের মধ্যস্বত্বভোগীর শরণাপন্ন না হয়ে সরাসরি ভূমি অফিসের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার আব্দুল্লাহ আল মাসুম, কানুনগো আজিমুল ইসলাম, সালাউদ্দিন আহমেদ, নাহিদ ইসলাম, আনোয়ার হোসেন, সেবাস্তিন সরেন, সজিব সরকার, ইব্রাহিম হোসেন, ইউনিয়ন ভূমি অফিসের মো. হেলাল সেখ, ঈমান আলী, নরশাদ আলীসহ বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী।

এছাড়াও উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল, সদস্য সচিব জুবায়েদ হোসেন, জেলা বিএনপির সদস্য ও সাবেক মেয়র সাইদুর রহমান মন্টু, পৌর বিএনপির সাবেক সভাপতি আজিজ মন্ডল, গোলাম সাকলায়েন, গোলাম মর্তুজা, মেহেদী হাসান মিলন, ঈমন আহম্মেদ সুমন সহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে সেবাগ্রহীতাদের মাঝে বিভিন্ন ই-সেবা বিষয়ক লিফলেট বিতরণ করা হয় এবং মেলায় স্থাপিত বুথ থেকে তাৎক্ষণিক ভূমি সেবা প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ