October 28, 2026, 3:06 am
শিরোনাম :
দূর্গাপুরে রাসায়নিক সার জব্দ , ভ্যান চালকের জরিমানা রাজশাহীতে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল শীতের আগমনে দূর্গাপুরে ব্যস্ত গাছিরা: শুরু হয়েছে খেজুরের রস সংগ্রহের উৎসব লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে ৩ জুয়াড়ি গ্রেফতার, মোবাইল উদ্ধার প্রধানমন্ত্রীর প্রেস সচিবের স্টাফ পরিচয়ে প্রতারণা, নাটোরের সাবেক ছাত্রলীগ নেতা আবু হুরায়রা গ্রেফতার বিজয়া দশমীতে নাটোরে দুর্গাপূজার সমাপ্তি, জয়কালি দিঘিতে প্রতিমা বিসর্জন লালপুরে জমি নিয়ে বিরোধ বাড়ি-দোকানে হামলা, বৃদ্ধাকে কুপিয়ে লাখ লাখ টাকা লুটের অভিযোগ প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী আগমন উপলক্ষে ছাত্রদল নেতা বুলেটের স্বাগত মিছিল মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন হিন্দুদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের-নাটোরে হুইপ দুলু যারা সময় মতো হাসপাতালে আসবে না তাদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে-নাটোরে হুইপ দুলু

দূর্গাপুরে ছাত্রদলের উদ্যোগে এস‌এসসি পরিক্ষার্থীদের মাঝে খাবার স্যালাইন ও পানি বিতরন

নিউজ ডেক্সঃ

নিউজ ডেক্সঃ

সারাদেশে শুরু হয়েছে এস‌এসসি সমমান পরীক্ষা ২০২৬ বিএনপির চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশে ছাত্র-ছাত্রীদের সার্বিক সহযোগিতার জন্য কাজ করছে জাতীয়তাবাদী দল বিএনপি সহ সকল অংঙ্গ সহযোগী সংগঠন। তার অংশ হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দুর্গাপুর উপজেলা শাখার উদ্যোগে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়।

আজ ১০ই মে ২০২৬ দুপুর ১২:৩০ টায় দূর্গাপুর সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ে খাবার স্যালাইন ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়।

খাবার স্যালাইন ও বিশুদ্ধ পানি বিতরণের সার্বিক সহযোগিতা করে পুঠিয়া উপজেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী ও ভালুকগাছি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ রাজিবুল ইসলাম রাসা।

অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন দূর্গাপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমন আহমেদ সুমন পৌর ছাত্রদলের সদস্য সচিব এস‌এম সাকিব, ধোকড়াকুল ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি মুন্না ইসলাম আগুন, দূর্গাপুর উপজেলা ছাত্রদল নেতা মাহামুদুল হাসান, ভালুকগাছি ইউনিয়ন ছাত্রদল নেতা রায়হান। এছাড়াও দূর্গাপুর উপজেলা ও পৌর ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ