May 30, 2026, 10:37 am
শিরোনাম :
রাজশাহী দুর্গাপুরে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আযহা উপলক্ষে দুর্গাপুর পৌরসভায় ভিজিএফ এর চাল বিতরন দুর্গাপুরে ভূমি সেবা মেলা উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দুর্গাপুরে এসএসসি পরীক্ষার্থীদের সংঘর্ষে অটোরিকশা ভাঙচুর,আহত-৭ দুর্গাপুর পৌরসভায় নতুন সিভিল ইঞ্জিনিয়ারের যোগদান নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনী দিনে বিভিন্ন ক্রীড়া ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করলেন নাটোরের ডিসি দূর্গাপুরে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের প্রতিবাদ সভা ও মানববন্ধন দূর্গাপুরে ছাত্রদলের উদ্যোগে এস‌এসসি পরিক্ষার্থীদের মাঝে খাবার স্যালাইন ও পানি বিতরন নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ জেলা পর্যায়ে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত যারা বিএনপির জন্য মার খেয়েছে আক্রান্ত হয়েছে প্রত্যেকটা পরিবারের পাশে বিএনপি দাড়াবে নাটোরে- হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু

নাটোরে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ খেলোয়ার বাছাই শুরু

নাটোর প্রতিনিধি,গোলাম গাউসঃ

নতুন কুঁড়ি স্পোর্টস জেলা স্টেডিয়াম নাটোর

নাটোর প্রতিনিধি,গোলাম গাউসঃ

উপজেলা ও পৌরসভা পর্যায়ে নাটোরে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর খেলোয়ার বাছাই পর্বের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৯এপ্রিল) সকাল থেকে দিনব্যাপী সদর উপজেলা হ্যালিপ্যাড মাঠ ও জেলা স্টেডিয়ামে আলাদা ভাবে এর উদ্বোধন করেন, নাটোর সভার প্রশাসক ও নাটোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরিফ হোসেন এবং নাটোর সদর উপজেলা নির্বাহী অফিসার আরিফ আদনান।

জানা যায়, ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের অংশগ্রহণে উপজেলা প্রশাসন আয়োজিত এ প্রতিযোগিতায় ফুটবল, ক্রিকেট, কাবাডি, সাঁতার, ব্যাডমিন্টন ও লং জাম্প ইভেন্ট দিয়ে খেলার সূচনা হয়। ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচিতে ৮টি ইভেন্টে জেলায় নিবন্ধিত প্রতিযোগীর সংখ্যা ২ হাজার ২৩১ জন। এসব প্রতিযোগীরা জেলার ৭টি উপজেলা এবং ১ পৌরসভা পর্যায়ের বাছাই কার্যক্রমে অংশগ্রহণ করে।

উদ্বোধনী এ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, নাটোরের অতিরিক্ত জেলা ম্যাস্ট্রেট ও পৌর প্রশাসক আরিফ হোসেন, নাটোর সদর উপজেলা নির্বাহী অফিসার আরিফ আদনান, নাটোর জেলা ক্রীড়া সংস্থার অফিসার, রাকিবুল হাসান এছামি।

এ সময় জেলা ক্রীড়া সংস্থার বিভিন্ন পর্যায়ের সদস্য বৃন্দ, উপজেলা ও পৌর এলাকার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী খেলোয়ারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। জেলা ক্রীড়া অফিসার রাকিবুল হাসান এছামী জানান, প্রত্যেক উপজেলা ও নাটোর পৌরসভা থেকে বালক ও বালিকা পর্যায়ে ফুটবলে ১৮ জন, ক্রিকেটে ১৪ জন, কাবাডিতে ১২ জন, সাঁতার ও মার্শাল আর্টে ৮জন,এ্যাথলেটিকসে ৬ জন, ব্যাডমিন্টনে ৪জন এবং দাবায় ২জন করে খেলোয়াড় বাছাই করা হচ্ছে।

খেলা সম্পর্কে অতিরিক্ত জেলা ও পৌর প্রশাসক আরিফ হোসেন বলেন, বর্তমান সরকারের উদ্যোগে তৃণমূল পর্যায় থেকে মেধাবী খেলোয়াড় খুঁজে বের করার লক্ষ্যে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ আয়োজন করা হয়েছে। এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে পড়াশোনা, শরীরের যত্ন ও অনুশীলন করার কথা বলেন। এর মধ্য দিয়ে ভালো খেলোয়ার তৈরি হবে এবং বহিঃবিশ্বে বাংলাদেশ থেকে নেতৃত্ব দেবে।

উল্লেখ্য দেশ ব্যাপী আগামী ২ মে প্রধানমন্ত্রী প্রতিটি জেলা পর্যায়ে আয়োজিত নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ এর শুভ উদ্বোধন করবেন। ওইদিন নাটোর জেলা স্টেডিয়ামে ফুটবল প্রতিযোগিতার মাধ্যমে জেলা পর্যায়ে নতুন কুঁড়ি স্পোর্টস শুরু হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ