May 30, 2026, 10:37 am
শিরোনাম :
রাজশাহী দুর্গাপুরে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আযহা উপলক্ষে দুর্গাপুর পৌরসভায় ভিজিএফ এর চাল বিতরন দুর্গাপুরে ভূমি সেবা মেলা উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দুর্গাপুরে এসএসসি পরীক্ষার্থীদের সংঘর্ষে অটোরিকশা ভাঙচুর,আহত-৭ দুর্গাপুর পৌরসভায় নতুন সিভিল ইঞ্জিনিয়ারের যোগদান নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনী দিনে বিভিন্ন ক্রীড়া ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করলেন নাটোরের ডিসি দূর্গাপুরে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের প্রতিবাদ সভা ও মানববন্ধন দূর্গাপুরে ছাত্রদলের উদ্যোগে এস‌এসসি পরিক্ষার্থীদের মাঝে খাবার স্যালাইন ও পানি বিতরন নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ জেলা পর্যায়ে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত যারা বিএনপির জন্য মার খেয়েছে আক্রান্ত হয়েছে প্রত্যেকটা পরিবারের পাশে বিএনপি দাড়াবে নাটোরে- হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু

দুর্গাপুর উপজেলা ও পৌরসভার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন সাংসদ নজরুল ‎

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধিঃ


‎দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধিঃ

রাজশাহী দুর্গাপুর উপজেলার তেঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন, উজানখলসী ইউনিয়ন তহসীল অফিসের রাস্তা, দুর্গাপুর থানার প্রবেশের রাস্তা, দুর্গাপুর ডিগ্রী কলেজের রাস্তা, কিশোরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাউন্ডারি ওয়াল ও মেইনগেট নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

রবিবার (৩ মে) সকাল সাড়ে ১১টায় এসব উন্নমনমূলক কাজের উদ্বোধন করেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল। এছাড়াও তিনি দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, দুর্গাপুর প্রেসক্লাব ও সাংবাদিক সমাজের ভবন পরিদর্শন করেন।

‎এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাশতুরা আমিনা, সহকারি কমিশনার (ভূমি) লায়লা নূর তানজু, দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পঞ্চনন্দ সরকার, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ রুহুল আমিন, উপজেলা প্রকৌশলী মাসুক-ই-মোহাম্মাদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আসাদুজ্জামান।

উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল কবির বুলু, পৌর বিএনপির আহ্বায়ক হাসানুজ্জামান লাল্টু ও সদস্য সচিব আহম্মেদ রেজাউল করিম স্বপন, পৌর বিএনপির সাবেক সভাপতি আজিজ মন্ডল ও সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, দেলুয়াবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম সাকলায়েন, নওপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজাদ রেজাউল করিম রেজা, পানানগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম রবিন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।




আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ