September 12, 2026, 12:45 pm
শিরোনাম :
নাটোরে দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বিশেষ কর্মসূচির শুভ উদ্বোধন নাটোরে ডায়রিয়ায় শতাধিক রোগী সদর হাসপাতালে ভর্তি নাটোরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নাটোরের যামিনী ভাদুড়ী সরকারি খালে পোনা মাছ অবমুক্ত আমরা এক কোনো ভেদাভেদ-বৈষম্য থাকবে না ধর্ম যার যার বাংলাদেশটা সবার-নাটোরে হুইপ দুলু যতই সংকট ও ক্রাইসিস আসুক না কেন বিএনপিকে কেউ ধ্বংস করতে পারবে না-নাটোরে হুইপ দুলু নাটোরে সেফটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে শহীদ ইয়াছিনের বাবার করুণ মৃত্যু বিগত দিনে যাহারা দূর্নীতি করেছে সরকারি টাকা পকেটে ঢুকিয়াছে তাকে অবশ্যই জেল খানায় যেতে হবে-নাটোরে হুইপ দুলু নাটোর জেলা আন্তর্জাতিক ফিদে র্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতা উদ্বোধন নাটোরে মাসব্যাপি গ্রামীন কুটিরশিল্প ও পন্য মেলার শুভ উদ্বোধন

‎দূর্গাপুরে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

নিজস্ব প্রতিবেদকঃ

রাজশাহীর দুর্গাপুর উপজেলা পর্যায়ের সুশীল সমাজ, জনপ্রতিনিধি, বীর-মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী ও সকল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সাথে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলাম এর পরিচিত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

‎মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর ৩ টার সময় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ পরিচিত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

‎উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাশতুরা আমিনা এর সভাপতিত্বে পরিচিত ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলাম। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রথমে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামকে ফুল দিয়ে বরণ করা হয়।

‎এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুর্গাপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) লায়লা নূর তানজু, রাজশাহী জেলা সহকারি কমিশনার ইয়াছিন মিয়া, দুর্গাপুর থানার অফিসার (তদন্ত) রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মো: আনিসুর রহমান।

‎এছাড়াও উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ রুহুল আমিন, উপজেলা কৃষি অফিসার সাহানা পারভীন লাবনী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, উপজেলা প্রকৌশলী মাসুক-ই-মোহাম্মাদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শামীম আহম্মেদ, উপজেলা মৎস্য কর্মকর্তা বাবুল হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার আসাদুজ্জামান, উপজেলা সমাজসেবা অফিসার আ.ন.ম রাকিবুল ইউসুফ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন শাপলা, উপজেলা সমবায় অফিসার আজগর আলী, উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা ইব্রাহিম হোসেন, উপজেলা যুব-উন্নয়ন কর্মকর্তা দুরুল হোদা, উপজেলা হিসাবরক্ষণ অফিসার বাবুল হক, আইসিটি অফিসার মেহেদী হাসান, আনসার ভিডিপি অফিসার শম্পা, ডেভেলপমেন্ট ফ্যাসিলিটের এম এ মতিন, উপজেলা প্রকল্প অফিসার (পজীপ) সাইফুল ইসলামসহ প্রমূখ।

‎এছাড়াও বাংলাদেশ জাতীয়তাবাদীদল দুর্গাপুর উপজেলা বিএনপির নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য ও সাবেক মেয়র সাইদুর রহমান মন্টু, পৌর বিএনপির আহ্বায়ক হাসানুজ্জামান লাল্টু ও সদস্য সচিব আহম্মেদ রেজাউল করিম হক স্বপন, উপজেলা বিএনপির সদস্য জার্জিস হোসেন সোহেল সহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও সরকারি বেসরকারি ব্যাংক কর্মকর্তা, দুর্গাপুর প্রেসক্লাবের সাংবাদিক, বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, ও সুশিল সমাজের সম্মানিত ব্যক্তিরা  উপস্থিত ছিলেন। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ