নাটোর প্রতিনিধি,গোলাম গাউসঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর সদর ও নলডাঙ্গা ২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী বিএনপি’র কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আমি গত ২৪ বছর আগে এই নাটোর সদর থেকে ১ বার না ৩ বার এমপি নিবার্চিত হয়েছি। কিন্ত এবার যেই সাড়া আমি পেয়েছি আমার রাজনীতির জীবনের ৫০ বছরের অভিজ্ঞতায় এরকম সাড়া আমি পাইনি, আমার কাছে যেটা মনে হয়েছে, মানুষ ইতিপূর্বে ভোট দিতে পারে নাই, মানুষ ভোট কেন্দ্রে যেতে পারে নাই, পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে নাই এজন্য এবার মানুষ জেগে উঠেছে, কখন তারা ভোট কেন্দ্রে যেতে পারবে। আগামী ১২ তারিখ তারেক রহমানের নেতৃত্বে ভোটাররা বিপুল ভোটে আমাকে ধানের শীষ মার্কা প্রতিকে আমাকে নির্বাচিত করবে। তিনি গত কাল বুধবার সকালে নাটোর সদর উপজেলার ৪ নং লক্ষীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের চৌরি বাজারে নির্বাচনী প্রচারনাকালে তিনি এসব কথা বলেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ,জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, স্বেচ্ছা সেবক দলের সাবেক সাধারন সম্পাদক রাসেল আহম্মেদ রনি, ওলামা দলের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, সহ বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশের একমাত্র ঔষধি গ্রাম হচ্ছে এই লক্ষ্মীপুর খোলাবাড়িয়া। এই ঔষধি গ্রামের বিকাশে বা উন্নয়নে কেউ কাজ করেনি। আমি নির্বাচিত হলে এই ঔষধি গ্রামে এই সংক্রান্ত শিল্প স্থাপনের জন্য কাজ করে যাব। এই ঔষধি পণ্যের যাতে ন্যায্য মূল্য পান তার জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে। একমাত্র বিএনপি জনগণের উন্নয়নের কথা ভাবে। লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের প্রত্যেকটি গ্রামেই তিনি পথসভা করবেন।