দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধিঃ
গোপন সংবাদের ভিত্তিতে দুর্গাপুর থানাধীন দুর্গাপুর পৌরসভার সিংগা গ্রামের বর্তমানে-দুর্গাপুর বাজারস্থ নার্গিস সিনেমা হলের পূর্ব-দক্ষিণ পাশে জনৈক রহিদুল ইসলামের বাড়ির ভাড়াটিয়া আব্দুল বারীর ছেলে মোঃ আল-আলামিন (৪০) কে ভাড়া বাসা থেকে ৩৫ গ্রাম গাঁজা এবং ২৩ পিস টাপেন্টাডল ট্যাবলেট সহ গ্রেফতার করেছে দুর্গাপুর থানা পুলিশ।
জানাগেছে, দীর্ঘদিন থেকে আল-আলামিন নেশা জাতীয় মাদকদ্রব্য হিরোইন, ফেন্সিডিল,গাঁজা, ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রয় করে আসছিল। তার ধারাবাহিকতায় গত (২৮ জুলাই ২০২৬) দিবাগত রাত ০২.২৫ ঘটিকার সময় তার ভাড়া বাসা তল্লাশি চালালে এসময় তার হেফাজত থেকে ৩৫ গ্রাম গাঁজা এবং ২৩ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
এই সংক্রান্ত তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আজ (২৯ জুলাই ২০২৬) তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
এদিকে,গত ২৭/০৭/২০২৬ ইং তারিখ দুর্গাপুর বাজারের জনৈক মিলনের দোকানে চুরির ঘটনায় দুর্গাপুর পূর্ব পাড়া গ্রামের আলাল শেখ এর ছেলে জুয়েল শেখ’কে তার নিজ বাড়ি হতে গ্রেফতার করা হয় এবং তার স্বীকারোক্তি মতে চোরাই মালামাল (মসলা, ডাউল, লবণ, কাপড় কাচার গুঁড়া সাবান, হলুদ, গুড়া মরিচ) ইত্যাদি হেফাজতকারী ২। আসামী মোঃ আল-আমিন(৪০), পিতা- আব্দুল বারী, গ্রাম শিঙ্গা, থানা- দুর্গাপুর, জেলা-রাজশাহীকে গ্রেফতার করা হয় এবং তার হেফাজত হতে চোরাই মালামাল উদ্ধার করা হয়। উক্ত আসামী দ্বয়কে অদ্য ২৯/০৭/২০২৬ ইং তারিখ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পঞ্চানন্দ সরকার জানান, নেশা জাতীয় মাদকদ্রব্য, চোরাই মাল সহ দুজনকে গ্রেফতার করা হয়েছে। নিয়মিত মামলা রজু করে তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণে থানা পুলিশ সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে।