September 11, 2026, 12:38 pm
শিরোনাম :
নাটোরে ডায়রিয়ায় শতাধিক রোগী সদর হাসপাতালে ভর্তি নাটোরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নাটোরের যামিনী ভাদুড়ী সরকারি খালে পোনা মাছ অবমুক্ত আমরা এক কোনো ভেদাভেদ-বৈষম্য থাকবে না ধর্ম যার যার বাংলাদেশটা সবার-নাটোরে হুইপ দুলু যতই সংকট ও ক্রাইসিস আসুক না কেন বিএনপিকে কেউ ধ্বংস করতে পারবে না-নাটোরে হুইপ দুলু নাটোরে সেফটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে শহীদ ইয়াছিনের বাবার করুণ মৃত্যু বিগত দিনে যাহারা দূর্নীতি করেছে সরকারি টাকা পকেটে ঢুকিয়াছে তাকে অবশ্যই জেল খানায় যেতে হবে-নাটোরে হুইপ দুলু নাটোর জেলা আন্তর্জাতিক ফিদে র্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতা উদ্বোধন নাটোরে মাসব্যাপি গ্রামীন কুটিরশিল্প ও পন্য মেলার শুভ উদ্বোধন নাটোরে পবিত্র মিলাদুন্নবী জোশনে জুলুস উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা

দূর্গাপুরে স্বামীর উপর অভিমান করে গৃহবধূর বিষপানে আত্মহত্যা

দূর্গাপুর (রাজশাহী) প্রতিনিধিঃ

দূর্গাপুর (রাজশাহী) প্রতিনিধিঃ

রাজশাহীর দূর্গাপুর উপজেলার চৌপুকুরিয়া গ্রামের সেজোথী খাতুন (২২) নামের গৃহবধূ স্বামীর উপর অভিমান করে বিষপানে আত্মহত্যা করেছে। গত (২৮ ডিসেম্বর) দিবাগত রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

জানাগেছে, গত ০৬ বছর পূর্বে শহিদুল ইসলামের মেয়ে সেজোথী খাতুন এর সাথে আলম নবীর ইসলামী শরীয়ত মোতাবেক বিবাহ হয়। বিবাহের পর ঘরসংসার করাকালে সাংসারিক বিভিন্ন বিষয়াদি নিয়ে স্বামীর সাথে মনোমালিন্য হওয়ায় উভয়ের মধ্যে ঝগড়া বিবাদ হয়।

তার জের ধরে গত রবিবার সন্ধ্যা অনুমান ০৬ (ছয়) ঘটিকার সময় বসতবাড়ির শয়ন কক্ষে পান বরজে দেওয়া মশা মারা (ফাইফলন) বিষ সেবন করে ছটফট করতে থাকলে স্বামী আলম নবী তার কাছে গিয়ে বিষের গন্ধ পেয়ে তার ডাক-চিৎকারে রাজ্জাক, জাফর আলীসহ আরো স্থানীয় লোকজন এগিয়ে আসলে সেজোথী খাতুনকে তাৎক্ষনিক দূর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দ্রুত উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত ডাক্তার সেজোথী খাতুনকে মৃত ঘোষনা করেন।

এ ব্যাপারে দূর্গাপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম এর সাথে কথা বলা হলে তিনি বলেন, এবিষয়ে দূর্গাপুর থানায় (২৯শে ডিসেম্বর) সোমবার একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ