September 12, 2026, 1:49 pm
শিরোনাম :
নাটোরে দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বিশেষ কর্মসূচির শুভ উদ্বোধন নাটোরে ডায়রিয়ায় শতাধিক রোগী সদর হাসপাতালে ভর্তি নাটোরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নাটোরের যামিনী ভাদুড়ী সরকারি খালে পোনা মাছ অবমুক্ত আমরা এক কোনো ভেদাভেদ-বৈষম্য থাকবে না ধর্ম যার যার বাংলাদেশটা সবার-নাটোরে হুইপ দুলু যতই সংকট ও ক্রাইসিস আসুক না কেন বিএনপিকে কেউ ধ্বংস করতে পারবে না-নাটোরে হুইপ দুলু নাটোরে সেফটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে শহীদ ইয়াছিনের বাবার করুণ মৃত্যু বিগত দিনে যাহারা দূর্নীতি করেছে সরকারি টাকা পকেটে ঢুকিয়াছে তাকে অবশ্যই জেল খানায় যেতে হবে-নাটোরে হুইপ দুলু নাটোর জেলা আন্তর্জাতিক ফিদে র্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতা উদ্বোধন নাটোরে মাসব্যাপি গ্রামীন কুটিরশিল্প ও পন্য মেলার শুভ উদ্বোধন

রাজশাহী -৫ আসনে ধানের শীষের চুড়ান্ত প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম

ক্রাইম নিউজ ডেক্সঃ

ক্রাইম নিউজ ডেক্সঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৫ (পুঠিয়া-দূর্গাপুর) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের চুড়ান্ত মনোনয়ন পেয়েছেন অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল। বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় বিএনপির দলীয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। এর কিছুক্ষণ পর তিনি নিজের ভেরিফাই ফেসবুক পেজে চুড়ান্ত মনোনয়ন পত্র হাতে স্ত্রী-সন্তানের সাথে আলহামদুলিল্লাহ লিখে ছবি পোস্ট করেন।

তার ফেসবুক পেজে লিখেন, আলহামদুলিল্লাহ। রাজশাহী-৫ (পুঠিয়া-দূর্গাপুর) অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল। সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ ছাড়া অন্য কেউ সম্মান দেওয়ার ক্ষমতা রাখেন না। কৃতজ্ঞ বিএনপি’র মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর প্রতি। কৃতজ্ঞ পুঠিয়া দূর্গাপুরের সন্মানিত জনগনের প্রতি। মহান রাব্বুল আল আমীন এর অশেষ রহমতে দীর্ঘ ১৭ বছরের অপেক্ষার অবসান হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের প্রতি আমরা কৃতজ্ঞ। এই আনন্দ সত্যিই ভাষায় বোঝানো কঠিন।

রাজশাহী-৫ (পুঠিয়া-দূর্গাপুর) আসনের সকল নেতাকর্মীর দীর্ঘ আন্দোলন ও ত্যাগের ফলেই আজ এই সুখবর এসেছে। আশা করি, ধানের শীষের জয় নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজশাহী-৫(পুঠিয়া-দূর্গাপুর) এর সকল নেতাকর্মী একসাথে মাঠে থাকবেন। ধানের শীষের জয় মানেই, ইনশাআল্লাহ, জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে। এর আগে গত ১৮ ডিসেম্বর সহকারী রিটার্নিং ও পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে অধ্যাপক নজরুল ইসলাম মন্ডলের পক্ষে বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করেন স্থানীয় নেতারা।

এদিকে সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্ট করে বলেন, দলীয় মনোনয়ন চূড়ান্ত ও অপরিবর্তনীয়। এ বিষয়ে কোনো ধরনের বিরোধিতা বা শৃঙ্খলাভঙ্গ হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ