July 29, 2026, 9:07 am
শিরোনাম :
নাটোরে জনতা ব্যাংকের ‘বাংলা কিউআর কোড’ উদ্বোধন দূর্গাপুর সর্ব স্তরের জনগনের দোয়া মেম্বার পদপ্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক-হালিম ইসলাম ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লেটের নাটোর সফর! প্রত্নতাত্বিকদের সাথে কাজ করবে ফ্রান্স দুর্গাপুর উপজেলা জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নাটোর পৌরসভায় ফলস,বনজ ও ঔষধি গাছ ও পথচাষিদের মাঝে চারা বিতরণ দুর্গাপুরে রাত্রিতে বাসগৃহে দুর্ধর্ষ চুরি মালামাল উদ্ধার গ্রেফতার-৩ নাটোরে ১১ দলের জুলাই গণঅভ্যুত্থান শীর্ষক সেমিনার অনুষ্ঠিত দুর্গাপুরে মাদকের আসামী সহ গ্রেফতার-৩ দুর্গাপুরে নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময় নাটোরে দূর্নীতি প্রতিরোধে,র‍্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

রাজশাহীতে ডিডাফ ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগের শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদকঃ

নিজস্ব প্রতিবেদকঃ

রাজশাহীতে ডিডাফ ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যেগে গরিব অসহায় দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ ২৩ শে ডিসেম্বর বিকাল ৫ ঘটিকার সময় রাজশাহী মহানগরে লক্ষ্মীপুর ভাটাপাড়া কাদের মন্ডলের মোড়ে শীতবস্ত্র বিতরণ করা হয়।

ডিডাফ ডেভলপমেন্ট সোসাইটির রাজশাহী বিভাগীয় সভাপতি মোঃ কাবিরুল ইসলাম সোনারুল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডিডাফ ডেভলপমেন্ট সোসাইটির সমন্বয়ক মোঃ মনিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সেক্রেটারি ডিডাফ ডেভেলপমেন্ট সোসাইটির রাজশাহী বিভাগের মোঃ মামুন।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগ ডেভলপমেন্ট সোসাইটির সিনিয়র সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান। ডিডাফ ডেভেলপমেন্ট সোসাইটির অর্থ সম্পাদক মোঃসাইফুল ইসলাম কাজী, দপ্তর সম্পাদক মোঃ আলী আজম, প্রচার সম্পাদক মিজানুর রহমান।

অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, দূর্গাপুর প্রেসক্লাবের সভাপতি জীবন আলী সবুজ (কোরবান) ও রাজশাহী এডভোকেট বার এসোসিয়েশনের শিক্ষানবিশ আইনজীবী আব্দুর রাজ্জাক, রাজু আহমেদ, সোলাইমান, নিতাক, ফজলু, শেখ আনোয়ার, জনি পন্ডিত, রিতা, তানভীর কমলা, সাইফুল।

পবিত্র আল-কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্য বলেন,ডিডাফ ডেভেলপমেন্ট একটি সরকার নিবন্ধিত ও লাইসেন্স প্রাপ্ত সংগঠন। এ সংগঠনের মাধ্যমে বিগত দিনে আমরা গরিব-দুঃখীর মাঝে ছাগল বিতরণ করেছি, বৃক্ষ বিতরণ করেছি, কোরআন শরীফ বিতরণ করেছি,খাবার বিতরণ করেছি। আজকে আমরা এই সংগঠনের মাধ্যমে গরিব-দুখীদের মাঝে শীত বস্ত্র বিতরণ করছি।

প্রধান বক্তা মিজানুর রহমান তার বক্তব্যে বলেন, ডিডাফ ডেভেলপমেন্ট এই সংগঠনের মাধ্যমে বিগত দিনে আমরা তৃণমূল-ছিন্নমূল মানুষের মাঝে বিভিন্ন সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি এবং এই সংগঠনের মাধ্যমে আমরা সামনের দিনে মানুষের পাশে থাকতে চাই। এটা কোন রাজনৈতিক সংগঠন না। এই সংগঠনের হোম- শপ এর মাধ্যমে দৈনন্দিন প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী কিনা এবং বেচা হয়। যে কিনবে সেও প্রফিট হয়,যে বিক্রি করবে সে ও প্রফিট করে।

বিশেষ অতিথি মোঃ মামুন তার বক্তব্যে বলেন ডিডাফ একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এ সংগঠনে মানুষের পাশে দাঁড়ানোই মূল লক্ষ্য এবং উদ্দেশ্য এবং বেকার সমস্যা দূর করা। এই সংগঠনের মাধ্যমে পণ্য কেনা এবং বেচা করলে স্বাবলম্বী হতে পারবে এবং মাস শেষে অর্থ উপার্জন করতে পারবে।

অনুষ্ঠানের সভাপতি তার সমাপনী বক্তব্যে বলেন- আমরা ডিডাফ সংগঠনের মাধ্যমে সকল এলাকায় হোম শপ দিচ্ছি।এই হোম শপের মাধ্যমে যে কেউ চাইলে ঘরে বসে বাসায় হোম শপে বিভিন্ন প্রোডাক্ট রেখে ব্যবসা করতে পারেন এবং সেখান থেকে অর্থ উপার্জন করতে পারেন।পাশাপাশি স্বেচ্ছাসেবী হয়ে সকল অসহায় দরিদ্রের পাশে দাঁড়াতে পারেন। এতে আখেরাতের কামিয়াবী হাসিল হবে।পরিশেষে সকলের মাঝে শীত-বস্ত্র বিতরণ করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ