September 12, 2026, 1:32 pm
শিরোনাম :
নাটোরে দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বিশেষ কর্মসূচির শুভ উদ্বোধন নাটোরে ডায়রিয়ায় শতাধিক রোগী সদর হাসপাতালে ভর্তি নাটোরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নাটোরের যামিনী ভাদুড়ী সরকারি খালে পোনা মাছ অবমুক্ত আমরা এক কোনো ভেদাভেদ-বৈষম্য থাকবে না ধর্ম যার যার বাংলাদেশটা সবার-নাটোরে হুইপ দুলু যতই সংকট ও ক্রাইসিস আসুক না কেন বিএনপিকে কেউ ধ্বংস করতে পারবে না-নাটোরে হুইপ দুলু নাটোরে সেফটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে শহীদ ইয়াছিনের বাবার করুণ মৃত্যু বিগত দিনে যাহারা দূর্নীতি করেছে সরকারি টাকা পকেটে ঢুকিয়াছে তাকে অবশ্যই জেল খানায় যেতে হবে-নাটোরে হুইপ দুলু নাটোর জেলা আন্তর্জাতিক ফিদে র্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতা উদ্বোধন নাটোরে মাসব্যাপি গ্রামীন কুটিরশিল্প ও পন্য মেলার শুভ উদ্বোধন

রাজশাহী দুর্গাপুরে অতিবৃষ্টি ও ঝড়ে কৃষি খাতে ব্যাপক ক্ষয়ক্ষতি, কৃষকদের পাশে উপজেলা কৃষি বিভাগ

রবিউল ইসলামঃ

রবিউল ইসলামঃ

রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলায় শুক্রবার রাতে প্রবল বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় ধান, পান, মাছ ও সবজি খাতে ব্যাপক ক্ষতি হয়েছে। অনেক কৃষকের জমির ধান পড়ে গেছে, পানের বরজ ভেঙে পড়েছে, এবং মাছের ঘের থেকে পানি বের হয়ে গেছে। এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়িয়েছে উপজেলা কৃষি অফিস।

আজ রবিবার (২ নভেম্বর) বিকেলে ক্ষতিগ্রস্ত মাঠ পরিদর্শন করেন উপজেলা কৃষি অফিসার সাহানা পারভিন লাবনী, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ তৌহিদুর রহমান, মোঃ ফরিদ হোসাইন
এবং উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ মোতালেব হোসেন।

ক্ষতিগ্রস্ত কৃষকদের উদ্দেশে উপজেলা কৃষি অফিসার সাহানা পারভিন লাবনী বলেন, পড়ে যাওয়া ধান দ্রুত বেঁধে তুলে ফেলুন, এতে কিছুটা হলেও ফলন রক্ষা করা সম্ভব। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পানের বরজ দ্রুত মেরামত ও জমিতে পানি নিস্কাশনের দিকেও গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন তিনি।

কৃষি কর্মকর্তারা কৃষকদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, আমরা সবসময় আপনাদের পাশে আছি। প্রযুক্তিগত সহায়তা ও প্রয়োজনীয় পরামর্শ দিয়ে ক্ষতি কাটিয়ে উঠতে সহায়তা করা হবে।

এ ধরনের প্রাকৃতিক দুর্যোগে কৃষকদের মানসিকভাবে সাহসী থাকার পরামর্শ দেন কৃষি বিভাগ, এবং দ্রুত পুনরুদ্ধারের কাজে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ