September 12, 2026, 3:56 pm
শিরোনাম :
নাটোরে দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বিশেষ কর্মসূচির শুভ উদ্বোধন নাটোরে ডায়রিয়ায় শতাধিক রোগী সদর হাসপাতালে ভর্তি নাটোরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নাটোরের যামিনী ভাদুড়ী সরকারি খালে পোনা মাছ অবমুক্ত আমরা এক কোনো ভেদাভেদ-বৈষম্য থাকবে না ধর্ম যার যার বাংলাদেশটা সবার-নাটোরে হুইপ দুলু যতই সংকট ও ক্রাইসিস আসুক না কেন বিএনপিকে কেউ ধ্বংস করতে পারবে না-নাটোরে হুইপ দুলু নাটোরে সেফটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে শহীদ ইয়াছিনের বাবার করুণ মৃত্যু বিগত দিনে যাহারা দূর্নীতি করেছে সরকারি টাকা পকেটে ঢুকিয়াছে তাকে অবশ্যই জেল খানায় যেতে হবে-নাটোরে হুইপ দুলু নাটোর জেলা আন্তর্জাতিক ফিদে র্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতা উদ্বোধন নাটোরে মাসব্যাপি গ্রামীন কুটিরশিল্প ও পন্য মেলার শুভ উদ্বোধন

শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি’র এমপি মনোনয়ন প্রত্যাশী-আব্দুস সাত্তার

আল-আমিন,দূর্গাপুর সংবাদদাতাঃ

আল-আমিন,দূর্গাপুর সংবাদদাতাঃ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড়ো ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে সনাতনী ভাই-বোনদের শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক, রাজশাহী ৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মোহাম্মদ আব্দুস সাত্তার।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, গত ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আব্দুস সাত্তার বলেন শারদীয় উৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী সহ দেশবাসীর প্রতি আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। দুর্গাপূজা হিন্দুদের ধর্মীয় উৎসব হলেও আবহমানকালের শাশ্বত গতিধারায় সেটি বাঙালি জাতির ধর্ম-বর্ণ নির্বিশেষে সার্বজনীন জাতীয় উৎসবে পরিণত হয়েছে। দুর্গাপূজার মূল লক্ষ্য হলো, অশুভ শক্তিকে বিনাশ করে সমাজে শুভশক্তির আবির্ভাব ঘটিয়ে সকল মানুষের মুখে হাসি ফুটিয়ে তোলা।

আব্দুস সাত্তার আরও বলেন, শারদীয় দুর্গোৎসব আমাদের জাতীয় জীবনে সহনশীলতা ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করে। আমি হিন্দু সম্প্রদায়সহ বাংলাদেশের সব জাতিগোষ্ঠীর মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি। পারস্পরিক ভালোবাসা, সহনশীলতা ও শ্রদ্ধা আমাদের সংস্কৃতির অংশ। সাম্প্রদায়িক সম্প্রীতির এই ঐতিহ্য আমাদের অক্ষুণ্ন রাখতে হবে।

উল্লেখ্য, আলহাজ্ব মোহাম্মদ আব্দুস সাত্তার হিন্দুধর্মের সবচেয়ে বড়ো ধর্মীয় উৎসব উপলক্ষে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করে আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ সার্বিক খোজ খবর নেন। সুষ্ঠ ভাবে আনন্দ মুখর পরিবেশে পূজা উদযাপন জন্য আর্থিক সহযোগিতা প্রদান করেন এবং সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ