September 12, 2026, 3:09 pm
শিরোনাম :
নাটোরে দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বিশেষ কর্মসূচির শুভ উদ্বোধন নাটোরে ডায়রিয়ায় শতাধিক রোগী সদর হাসপাতালে ভর্তি নাটোরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নাটোরের যামিনী ভাদুড়ী সরকারি খালে পোনা মাছ অবমুক্ত আমরা এক কোনো ভেদাভেদ-বৈষম্য থাকবে না ধর্ম যার যার বাংলাদেশটা সবার-নাটোরে হুইপ দুলু যতই সংকট ও ক্রাইসিস আসুক না কেন বিএনপিকে কেউ ধ্বংস করতে পারবে না-নাটোরে হুইপ দুলু নাটোরে সেফটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে শহীদ ইয়াছিনের বাবার করুণ মৃত্যু বিগত দিনে যাহারা দূর্নীতি করেছে সরকারি টাকা পকেটে ঢুকিয়াছে তাকে অবশ্যই জেল খানায় যেতে হবে-নাটোরে হুইপ দুলু নাটোর জেলা আন্তর্জাতিক ফিদে র্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতা উদ্বোধন নাটোরে মাসব্যাপি গ্রামীন কুটিরশিল্প ও পন্য মেলার শুভ উদ্বোধন

নাটোরে পি আর পদ্ধতিতে নির্বাচনসহ বিভিন্ন দাবিতে জামায়াতে ইসলামের বিক্ষোভ সমাবেশ

নাটোর প্রতিনিধি গোলাম গাউসঃ

নাটোর প্রতিনিধি গোলাম গাউসঃ

নাটোরে পি আর পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠানের ৫দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ শুক্রবার সকালে শহরের মাদ্রাসা মোড় স্বাধীনতা চত্বর এলাকায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়। এতে নাটোরের সাত উপজেলার জামায়াত এবং এর বিভিন্ন অঙ্গ সংগঠনের শত শত নেতা-কর্মী অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক ড.মীর নুরুল ইসলাম ,জেলা নায়েবে আমীর,এমপি প্রার্থী নাটোর সদর অধ্যাপক মো:ইউনুস আলী , জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মো: সাদেকুর রহমান,
শহর জামায়াতের আমীর মাও.রাশেদুল ইসলাম রাশেদ, জামায়াতের শ্রমিক মো: মোস্তাফিজুর রহমান, নাটোর সদর জামায়াতের আমীর মাও.মীর মো:নুরুন্নবী,নলডাঙ্গা উপজেলা জামায়াতের আমীর মো:আব্দুর রব, জেলা শিবিরের সভাপতি মো:জাহিদুর রহমান, মো:আলী আল মাসুদ (মিলন) ,জেলা এ্যাসি:জেলা সেক্রেটারির

সঞ্চালনা মো: আতিকুল ইসলাম রাশেদসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য পি আর পদ্ধতিতে নির্বাচনসহ ন্যায্য দাবিগুলো মানতে হবে।

নেতারা আরও দাবি জানান, দেশের সার্বিক সংকট নিরসনে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ