September 12, 2026, 3:11 pm
শিরোনাম :
নাটোরে দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বিশেষ কর্মসূচির শুভ উদ্বোধন নাটোরে ডায়রিয়ায় শতাধিক রোগী সদর হাসপাতালে ভর্তি নাটোরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নাটোরের যামিনী ভাদুড়ী সরকারি খালে পোনা মাছ অবমুক্ত আমরা এক কোনো ভেদাভেদ-বৈষম্য থাকবে না ধর্ম যার যার বাংলাদেশটা সবার-নাটোরে হুইপ দুলু যতই সংকট ও ক্রাইসিস আসুক না কেন বিএনপিকে কেউ ধ্বংস করতে পারবে না-নাটোরে হুইপ দুলু নাটোরে সেফটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে শহীদ ইয়াছিনের বাবার করুণ মৃত্যু বিগত দিনে যাহারা দূর্নীতি করেছে সরকারি টাকা পকেটে ঢুকিয়াছে তাকে অবশ্যই জেল খানায় যেতে হবে-নাটোরে হুইপ দুলু নাটোর জেলা আন্তর্জাতিক ফিদে র্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতা উদ্বোধন নাটোরে মাসব্যাপি গ্রামীন কুটিরশিল্প ও পন্য মেলার শুভ উদ্বোধন

গাজীপুরের গজারী বনের ভেতর ডোবায় ভাসছিল যুবকের লাশ

সুলতান মাহমুদ,গাজীপুর প্রতিনিধিঃ

সুলতান মাহমুদ,গাজীপুর প্রতিনিধিঃ

গাজীপুরের শ্রীপুর পৌরসভার পূর্ব মাধখলা খাসপাড়া গ্রামের গজারী বনের ভেতরে ডোবা থেকে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরের দিকে ওই স্থান থেকে ভাসমান অবস্থায় লাশ উদ্ধার করা হয়। এরআগে, সকালের দিকে স্থানীয় কয়েকজন শিশু পাতা কুড়াতে গিয়ে পুকুরে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পায়।

লাশের খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী ঘটনাস্থলে ভিড় করেন। পরে আরিফুল ইসলাম নামে এক ব্যক্তি জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ ফোন করে বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। নিহতের বয়স আনুমানিক ৩৮ বছর বলে ধারণা করছে পুলিশ। তার পরনে ছিল কালো রঙের প্যান্ট ও ঘি কালারের শার্ট। উদ্ধারের সময় পঁচা গন্ধ ছড়িয়ে পড়ছিল বলে জানিয়েছেন উৎসুক জনতা।

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হালিম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধারনা করা হচ্ছে ২-৩ দিন ধরে লাশটি ওখানে পড়েছিল।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল বারিক যায়যায়দিনকে বলেন, নিহত ব্যক্তির পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। মৃত্যুর কারণ খতিয়ে দেখতে তদন্ত চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ